মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারি কল্যাণ ফেডারেশনের সভাপতির মৃত্যু

উচ্চকন্ঠ   17-Sep-2025   62

Photo

আশরাফুল হক নয়ন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারি কল্যাণ ফেডারেশনের নব-নির্বাচিত সভাপতি শফিকুর রহমান রিংকু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ১৭ সেপ্টেম্বর আনুমানিক বিকাল ৩টার দিকে তিনি মারা যান। রিংক কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে এবং মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক ছিলেন।
জানা যায়, দুপুরে চিনিকলের একটি অনুষ্ঠান চলাকালীন শফিকুর রহমান রিংকু হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম জোবায়েরসহ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সকল নেতৃবৃন্দ।

office@ukantho.com


Photo

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

এফএনএস: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে জাতিসংঘ।...

Photo

বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক পৌর মেয়র অসুস্থ মাহবুবার রহমানের শয্যাপাশের্^ উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ উপজেলা বিএনপির আহŸায়ক ও সাবেক পৌর মেয়র...

Photo

“আঞ্চলিক ভাষা হারিয়ে গেলে হারিয়ে যাবে একটি প্রজন্মের স্মৃতি তার শেকড়”

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি...

Photo

চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশার দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৫

এফএনএস: চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে এমভি অ্যাডভেঞ্চার-৯...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত