বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

হৃদরোগ বিশেষজ্ঞ হলেন ডা. লিমন পারভেজ

উচ্চকন্ঠ   17-Sep-2025   63

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ডি-কার্ড (কার্ডিওলজি) চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ডা. মো. লিমন পারভেজ। মঙ্গলবার ঘোষিত ফলাফলে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে নতুন স্বীকৃতি অর্জন করেন।
ডা. লিমন পারভেজ পাবনা মেডিকেল কলেজের ২ ব্যাচ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ৩৯তম বিসিএসএ’র মাধ্যমে ২০১৯ সালের ডিসেম্বর মাসে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। এরপর ঝিনাইদহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সদর হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
কার্ডিওলজিতে উচ্চতর জ্ঞান অর্জনের লক্ষ্যে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে দুই বছর মেয়াদী কোর্স সম্পন্ন করেন। সর্বশেষ ঘোষিত পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এছাড়াও তিনি এফসিপিএস (কার্ডিওলজি)তে পার্ট-১ পাশ করেন ২০২৩ সালে।
ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামের এই কৃতি সন্তান নিজের মেধা ও পরিশ্রমে শুধু পরিবার নয়, পুরো এলাকার গর্ব হয়ে উঠেছেন।
সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার এই অর্জনকে চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে তিনি হৃদরোগ চিকিৎসায় বিশেষ অবদান রাখবেন।

office@ukantho.com


Photo

যৌন হয়রানির প্রতিবাদ করায় মারধরের শিকার ঢাবি শিক্ষার্থী

এফএনএস: রাজধানীর নিউমার্কেট সংলগ্ন চাঁদনীচক মার্কেটে এক নারী শিক্ষার্থীকে...

Photo

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

এফএনএস: বগুড়ার নন্দীগ্রামে স্ত্রীকে ভিডিও কলে রেখে সাব্বির হোসেন (২৫)...

Photo

নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রি ব্যবসা চলবে না: ডাকসু ভিপি

এফএনএস: নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রি ব্যবসা চলবে না বলে...

Photo

গৃহকর্মী হত্যা মামলায় সাবেক এমপি নবী নেওয়াজ কারাগারে

এফএনএস: ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নবী নেওয়াজকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত