সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

উচ্চকন্ঠ   19-Jul-2025   32

Photo

এফএনএস: বগুড়ার নন্দীগ্রামে স্ত্রীকে ভিডিও কলে রেখে সাব্বির হোসেন (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত শুক্রবার দিনগত রাতে পৌর এলাকার দামগাড়া সড়ক পাড়ায় এ ঘটনা ঘটে। সাব্বির হোসেন উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে ঢাকায় গার্মেন্টসে চাকরিরত অবস্থায় সাব্বির প্রেম করে সুমাইয়া খাতুন (২০) নামে এক তরুণীকে বিয়ে করেন। মাসখানেক আগে স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ফিরলে পরিবারের সদস্যরা তাদের মেনে নেয়নি। পরে স্ত্রীকে নিয়ে পৌর এলাকার দামগাড়া সড়কে একটি ভাড়া বাসায় ওঠেন এবং স্থানীয় এক হোটেলে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। তবে সপ্তাহখানেক আগে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হলে সুমাইয়া ঢাকায় ফিরে যান। স্ত্রীকে বার বার ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন সাব্বির। শেষ পর্যন্ত গত শুক্রবার রাতে স্ত্রীকে ভিডিও কলে রেখে ওড়না দিয়ে তীরের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। ভিডিও কলে ঘটনা প্রত্যক্ষ করে সুমাইয়া তাৎক্ষণিকভাবে তাদের এক প্রতিবেশীকে বিষয়টি জানান। প্রতিবেশীরা ছুটে গিয়ে সাব্বিরকে ঝুলন্ত দেখতে পান এবং পুলিশে খবর দেন। নন্দীগ্রাম থানার ওসি মোজাহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

office@ukantho.com


Photo

যশোরে সড়ক দুর্ঘটনায় মেয়ে নিহত, মা বাবা গুরুতর আহত

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরের মনিরামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

Photo

গাজীপুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছেলেকে হত্যা করে থানায় বাবা

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলে আনোয়ার হোসেনের (২৫) অত্যাচার,...

Photo

জুলাই সনদের পর নির্বাচন হতে বাধা নেই: দুদু

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জুলাই সনদ...

Photo

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল এলাকায় ট্রাকচাপায় নাহিদ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত