বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

উচ্চকন্ঠ   16-Sep-2025   81

Photo

এফএনএস: বগুড়ার কাহালুতে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। অল্পের জন্য ওই নারীর স্বামী ও অপর ছেলে বেঁচে গেছেন। এ সময় অটোরিকশাচালক গুরুতর আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার দরগাহাট এলাকায় বগুড়া ভান্ডারের সামনে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। কাহালু থানার ওসি নিতাই চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের ইন্দুইল গ্রামের আবুল কালাম আজাদ রতনের স্ত্রী আইনুন নাহার আশা (৩৭) ও তাদের শিশুসন্তান আরাত (৫)। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আবুল কালাম আজাদ রতন গত সোমবার রাতে বগুড়া শহর থেকে সিএনজিচালিত অটোরিকশায় স্ত্রী আইনুন নাহার আশা, ছেলে আরাত ও অপর এক ছেলেকে নিয়ে আদমদীঘির সান্তাহারের ইন্দুইল গ্রামের বাড়িতে ফিরছিলেন। রাত ১১টার দিকে অটোরিকশাটি কাহালু উপজেলার দরগাহাট এলাকায় বগুড়া ভান্ডারের সামনে বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছে। এ সময় অজ্ঞাত একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই গৃহবধূ আইনুন নাহার আশা নিহত হন। এ সময় অল্পের জন্য আবুল কালাম আজাদ রতন ও বড় ছেলে অক্ষত থাকেন। কাহালু ফায়ার সার্ভিসের কর্মীরা আহত শিশু আরাত ও অজ্ঞাত অটোরিকশাচালককে (৫৫) উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক আরাতকে মৃত ঘোষণা করেন। বগুড়া ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআ সুবেদার আলী জানান, কাহালুতে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় অটোরিকশাচালক আহত হয়েছেন। গৃহকর্তা ও অপর ছেলে অক্ষত রয়েছেন।

office@ukantho.com


Photo

কুয়েটের হামলায় কেন্দ্র থেকে মনিটরিং করেছে হাসনাত আবদুল্লাহ: ছাত্রদল

এফএনএস: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) হামলায় নেতৃত্ব...

Photo

কালীগঞ্জে জমি-জমা বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জমিজমা সংক্রান্ত...

Photo

ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৬০তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ সমাপ্ত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৬০তম আন্তঃহাউস...

Photo

হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আসিফ নজরুল

এফএনএস: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকান্ডের বিচার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত