প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে পবিত্র ইদ উল আযহার প্রস্তুতিমূলক সভা
উচ্চকন্ঠ 15-May-2025 58
বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে পবিত্র ঈদ উল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সাড়ে ৯ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার,জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, ঝিনাইদহ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সভায়, পবিত্র ইদ উল আযহার প্রধান জামাত সকাল ৭টায় ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রাকৃতিক আবহাওয়া বৈরী পরিস্থিতি সৃষ্টি হলে পবিত্র ইদ উল আযহার প্রধান জামাত পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পবিত্র ইদ উল আযহার আগে কোরবানির পশুর হাট কেন্দ্রিক যানযট নিরসন,আতশবাজি ব্যবহার বন্ধ,যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ বলে গুরুত্বপূর্ন আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহন করা হয়।
office@ukantho.com