রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

খেলা

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে মুগ্ধ তাসকিন

উচ্চকন্ঠ   26-Nov-2024   182

Photo

তাসকিন

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ওয়েস্ট ইন্ডিজে। সেখানে অনুশীলনের ফাঁকে দলের ক্রিকেটারদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা গেছে। বিশেষ করে সমুদ্রপাড়ে দেখা গেছে দলের অনেক ক্রিকেটারদের। আজ বৃৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশিত ভিডিওতে বেশ উচ্ছ্বসিত ছিলেন ক্রিকেটাররা। তাসকিন জানালেন, পরিবারের থেকে দূরে থাকলেও দলটাই এখন তার কাছে পরিবারের মতো। দলের সদস্যেদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের নানা জায়গা দারুণ উপভোগ করছেন এই পেসার।

ভিডিওতে তাসকিন তার অনুভূতি প্রকাশ করেছেন, ‘আমরা পরিবারের থেকে দলের সদস্যদের সঙ্গেই বেশি সময় কাটাই। লম্বা সফরগুলোতে এটা অনেক গুরুত্বপূর্ণ। ছুটির দিনগুলোতে দলীয় কার্যক্রম চালানো এবং আমি নিশ্চিত যে আমাদের দলের সব সদস্যরাই অনেক উপভোগ করেছে। তো একটা ভালো দিন কাটল।’ তাসকিন আরো বলেন, ‘ছুটির দিনে আমাদের দলীয় কার্যক্রম ছিল। নতুন একটা অভিজ্ঞতা হলো। ছবি তুললাম। পাশ দিয়ে স্ট্রিং রে ঘোরাঘুরি করছিল। এই মহাসাগরের মাঝে সবাই মিলে এলাম। ভালো সময় কাটালাম।’

office@ukantho.com


Photo

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলীর ৬ বছরের কারাদন্ড

এফএনএস: দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের...

Photo

কালীগঞ্জে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্টিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৪-২৫ অর্থ বছরে...

Photo

ঝিনাইদহে স্কুল শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও বল বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে স্কুল পড়–য়া শিক্ষার্থীদের...

Photo

আওয়ামী লীগের পথে হাটলে ইতিহাস আপনাদেরও ক্ষমা করবে না: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: দেশের রাজনৈতিক নেতাকর্মীদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত