রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বিশেষ ক্ষমতা আইনের মামলায় অব্যাহতি পেলেন এনসিপির আখতার

উচ্চকন্ঠ   11-Sep-2025   50

Photo

এফএনএস: ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার তাকে অব্যাহতি দেন ঢাকা মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১৫। শুনানিতে সন্তুষ্ট হয়ে এবং অভিযোগ গঠনের সময় মামলার ম্যারিট বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এনসিপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৩ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পবিত্র মাহে রমজানে গরিব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছিলেন আখতার হোসেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে শাহবাগ থানায় মামলা করে। পরবর্তী সময়ে গ্রেফতার দেখানো হয়। তবে কারাগারে থাকাকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবে শান্তিপূর্ণ অবস্থানকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। একই বছরের ১৭ এপ্রিল শাহবাগ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় করা এ মামলায় তাকে আবারও গ্রেফতার দেখানো হয়। এ সময় তার ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অবশ্য পরবর্তী সময়ে তিনি জামিনে ছিলেন। মামলায় আখতারের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম ও মো. আবদুল্লাহ আল ফারুকসহ অন্যান্য আইনজীবীরা। অব্যাহতির বিষয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন গণমাধ্যমকে বলেন, বিগত সরকারের সময়ে লাখ লাখ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। আমার নামেও একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার কিছু মামলা প্রত্যাহার করেছে। আরেকটি মামলা এখনও চলমান। তিনি যে কারও বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

office@ukantho.com


Photo

ড. ইউনূসকে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী দেখতে চাই: সারজিস

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ...

Photo

সুনামগঞ্জে কমিটি গঠন নিয়ে বিএনপির দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫০

এফএনএস: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড...

Photo

শাপলা চত্বরে নিহত ৯৩ জনের নাম প্রকাশ করল হেফাজত

এফএনএস: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের...

Photo

ঝিনাইদহে যুবদের জন্য তাকওয়া ও সিয়ামের শিক্ষা শীর্ষক আলোচনার সঙ্গে ইফতার মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজানকে সামনে রেখে ঝিনাইদহে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত