মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

সমাজসেবক ও শিক্ষানুরাগী বিশারত আলী জোয়ার্দ্দারের ইন্তেকাল

উচ্চকন্ঠ   02-Sep-2025   99

Photo

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বনামধন্য ব্যবসায়ী ও শিল্প পরিবার নোয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান ফাইজুর রহমান বকুল ও ম্যানেজিং ডিরেক্টর সাইদুর রহমান লিটুর পিতা এবং ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শিতলী হাজী বিশারত আলী জোয়ারদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব, সমাজসেবক আলহাজ্ব বিশারত আলী জোয়ার্দার আর নেই। শতবর্ষী এ সমাজসেবী গত ৩১ আগষ্ট দুপুরে ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একই দিন বিকালে তাঁর মৃতদেহ হেলিকপ্টারে করে শিতলী গ্রামে আনা হয় এবং রাত সাড়ে ৯টায় মরহুমের প্রতিষ্ঠিত বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাজার নামাজে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম.এ. মজিদ, যশোরের অভয়নগর (নোয়াপাড়া) উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন, গ্রামবাসীসহ কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। আলহাজ্ব বিশারত আলী জোয়ার্দারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, মরহুম বিশারত আলী জোয়ার্দার উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবির খালু শ্বশুর ও সম্পাদক জেসমিন আক্তারের বড় খালু।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ইউনিয়ন মেম্বারদের জাঁল স্বাক্ষরের রেজুলেশনে কাজ করার অভিযোগ প্যানেল চেয়ারম্যান, এক মেম্বার ও সচিবের বিরুদ্ধে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ইউনিয়ন...

Photo

আওয়ামী দোসর ফরিদ মিয়ার কালো থাবামুক্ত হলো প্রবীন হিতৈষী সংঘ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী দোসর ও পদলোভী ফরিদ মিয়া অবশেষে প্রবীন হিতৈষী...

Photo

গাজীপুর সদর থানার ওসি বরখাস্ত, ক্ষমা চাইলেন পুলিশ কমিশনার

এফএনএস: গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার...

Photo

গোপালগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

এফএনএস: গোপালগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত