সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

তারেক রহমানকে ভারত-পাকিস্তান-চীন-যুক্তরাষ্টের অভিনন্দন

উচ্চকন্ঠ   13-Feb-2026   47

Photo

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জয়ের কথা উল্লেখ করে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শুক্রবার সামাজিক মাধ্যম এক্স (আগের টুইটার) এবং ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টের মাধ্যমে এই অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি লিখেছেন, আমি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্ট জয়ের পথে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। তিনি আরও বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করে তারেক রহমানের উদ্দেশে মোদি লিখেছেন, আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা অগ্রসর করতে আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় রইলাম।
পাকিস্তানের অভিনন্দন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান। গতকাল শুক্রবার পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে একথা জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের পূর্ণসমর্থন রয়েছে এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতেও আগ্রহী পাকিস্তান। ঢাকায় নতুন রাজনৈতিক পরিবেশ গোটা অঞ্চলে আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক সম্মানভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে বলেও তিনি আশা করেন।
চীনের অভিনন্দন: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বিএনপিকে অভিনন্দন জানিয়েছে চীন। গতকাল শুক্রবার ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এ অভিনন্দন জানায়। দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণ এবং নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন। আমরা বাংলাদেশের নতুন সরকারের সাথে একসাথে কাজ করার এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
শুভেচ্ছা জানালো যুক্তরাষ্ট্র: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার সকালে মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়। একই বার্তায় বিএনপি ও তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি ও তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী। উল্লেখ্য, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বেসরকারি ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে আছে বিএনপি।
অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গতকাল শুক্রবার নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। পোস্টে তিনি লেখেন, এটি গণতন্ত্রের বড় জয়; বাংলাদেশের মানুষ কঠিন সময় পার করে ভোটের মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছে। পোস্টে তিনি বাংলাদেশের নির্বাচনি প্রক্রিয়া মসৃণভাবে সম্পন্ন করতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকেও কৃতজ্ঞতা জানান। মালয়েশিয়া নতুন বাংলাদেশি নেতৃত্বের সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী বলে জানান তিনি।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা যুব লীগের সভাপতিকে মারধর ও গাড়ী ভাংচুর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা যুব লীগের...

Photo

ইবি শিক্ষিকাকে গলা কেটে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা

এফএনএস: কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের...

Photo

চট্টগ্রামে পৃথক স্থান থেকে দুই গৃহবধূর লাশ উদ্ধার

এফএনএস: চট্টগ্রামের হাটহাজারী ও রাউজানে দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে...

Photo

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক দম্পতিকে পিটিয়ে হত্যার চেষ্টা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত