মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

উচ্চকন্ঠ   16-Mar-2026   61

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানের ২৫তম দিনে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন প্রাঙ্গণে হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবারের উদ্যোগে “রোজার ঈদ ইভেন্ট–২০২৬” অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে রঙিন পোশাক উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোফেসর সুষেন্দু কুমার ভৌমিক, অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন জুলিয়াস, এইডের প্রতিষ্ঠাতা তরিকুল ইসলাম পলাশ, হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা ইসহাক আলী, ঝিনাইদহ পৌরসভার সাবেক প্যানেল মেয়র তোফাজ্জেল হোসেন, পৌর কমিশনার ফারহানা রেজা আঞ্জু, হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের নারী বিষয়ক সম্পাদক মালেকা হেনা মায়া, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাসিমা হাসান, সম্মানিত উপদেষ্টা গাউস গোর্কি, শাহিনুর আলম লিটন ও আবুল কালাম আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা মেলার পরিচালক আবদুস সবুর, হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের সদস্য শারমিন মালা, মানাপ ঝিনাইদহের সভাপতি পারভেজ রুবেল, কনটেন্ট ক্রিয়েটর ও কবি ও কবিতা গ্রুপের অ্যাডমিন কানিজ তন্বী এবং দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানা তার টিম চিত্ত মিডিয়াসহ হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবারের সকল স্বেচ্ছাসেবক সদস্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের সভাপতি মাহমুদ আল হাসান সাগর এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহান লিমন।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ আয়োজন সফল করতে হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবারের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।

office@ukantho.com


Photo

ডেভিল হান্ট: আবু সাঈদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

এফএনএস: রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলার...

Photo

অপারেশন ডেভিল হান্ট: অষ্টম দিনে গ্রেফতার ৩৮৯, মোট ৪৭৯০

এফএনএস: সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১ হাজার ১৪০...

Photo

কালো ব্যাজ ধারণ করে নড়াইলে বিএনপির মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: জুলাই–আগষ্ট গণঅভ্যুথানে...

Photo

শিগগিরই সলিমপুরের সন্ত্রাসীদের নির্মূল করা হবে: র‌্যাব ডিজি

এফএনএস: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত