বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জনদুর্ভোগ এড়াতে র‌্যালি বাতিল করে খাল পরিষ্কার কর্মসূচি বিএনপি

উচ্চকন্ঠ   02-Sep-2025   94

Photo

এফএনএস: রাজধানীবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বঘোষিত র‌্যালির কর্মসূচি বাতিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর পরিবর্তে দলটি এখন শহরজুড়ে খাল, নালা এবং পুকুর পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে। গতকাল সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন। রিজভী বলেন, ঢাকার নাগরিকদের দুর্ভোগ বাড়ানো বিএনপির উদ্দেশ্য নয়। তাই আমরা র‌্যালি কর্মসূচি বাতিল করেছি। নগরের স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে। কর্মসূচির অংশ হিসেবে, আজ মঙ্গলবার সকাল থেকে দলের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় স্বেচ্ছাশ্রমে নালা পরিষ্কার করবেন। রিজভী এই জনহিতকর কাজে সাধারণ মানুষকেও অংশ নেওয়ার আহ্বান জানান। মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পরিবর্তন এনে মঙ্গলবার বিএনপি-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনকল্যাণমূলক এই পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হবে। তিনি জানান, আজ মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে উত্তর পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরের ১ নম্বর রোড সংলগ্ন এলাকায় খাল পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও জানান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বেলা ১১টা ৩০ মিনিটে মুগদা এলাকার পূর্ব মানিক নগর বালুর মাঠ সংলগ্ন খালে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

office@ukantho.com


Photo

বগুড়ায় গণপিটুনিতে ডাকাত নিহত

এফএনএস: বগুড়ার শিবগঞ্জে একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীর গণপিটুনিতে...

Photo

দেশনেত্রীর অপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সোচ্চার ঝিনাইদহবাসী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, প্রাণিসম্পদ...

Photo

নড়াইলে খাটের নিচে বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজাসহ নারী আটক

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেক: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী...

Photo

ডিপ ফ্রিজ থেকে নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক

এফএনএস: রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসার ডিপ ফ্রিজ থেকে এক নারীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত