সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ডিপ ফ্রিজ থেকে নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক

উচ্চকন্ঠ   14-Oct-2025   63

Photo

এফএনএস: রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসার ডিপ ফ্রিজ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। কলাবাগান থানার পরিদর্শক (এসআই) মো. জিহান বলেন, ঘটনার পর থেকে ওই নারীর স্বামী নজরুল ইসলাম পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যা করে লাশ ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। নিহত নারীর বড় মেয়ের বরাত দিয়ে পুলিশ জানায়, গত সোমবার ভোরে তাদের বাবা নজরুল ইসলাম ঘুম থেকে তুলে দুই মেয়েকে নিয়ে বাসা থেকে বের হন। মায়ের খোঁজ চাইলে তিনি সন্তানদের বলেন, তোমার মা অন্য একজনের সঙ্গে চলে গেছে। পরে তিনি দুই মেয়েকে আদাবরের নানাবাড়িতে পৌঁছে দেন। পুলিশ আরও জানায়, বাবার কথায় সন্দেহ হওয়ায় মেয়েরা স্বজনদের সঙ্গে যোগাযোগ করে। পরে পরিবারের সদস্যরা থানায় গিয়ে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। তালা ভেঙে বাসায় প্রবেশের পর ডিপ ফ্রিজের ভেতর থেকে নারীর লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

office@ukantho.com


Photo

সাংবাদিকদের সাথে ঝিনাইদহ-৪ আসনের জামায়াতের প্রার্থী আবু তালিবের মতবিনিময়

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

Photo

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১৮ বাংলাদেশী আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে...

Photo

কালীগঞ্জে সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সকল শ্রেনী পেশার...

Photo

কালীগঞ্জে বিশ্বমানের হাসপাতাল নির্মানের দাবিতে সংবাদ সম্মেলন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: আমাদের জমি আছে, যোগাযোগ ব্যবস্থাও উন্নত।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত