বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উচ্চকন্ঠ   02-Sep-2025   67

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনে নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) বিকালে নড়াইল জেলা বিএনপির আয়োজনে পুরাতন বাস টার্মিনাল থেকে একটা র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মুচিপোল এলাকায় গিয়ে শেষ হয়।
এর আগে পুরাতন বাস টার্মিনাল মুক্ত মঞ্চে বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করে দলীয় নেতাকর্মীরা।
এ সময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।
সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল ইসলাম।
এ সময় জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. এস এম আব্দুল হক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা ছাত্রদলের সভাপিত ফরিদ হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল, সেচ্ছাসেবক দলের আহ্ববায়ক খন্দকার মুঞ্জরুল সাঈদ বাবু, সদস্য সচীব আরিফুল আকবর মিলন, মহিলাদলের মধুমিতা,মাজেদা খানম টুকটুকি, সাবেক পৌর বিএনপির সভাপতি মোঃ আজিজুর রহমান সহ জেলা-উপজেলা-নগর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা কর্মি এ সময় উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

আ. লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিভিন্ন সংগঠনের মিছিল

এফএনএস: জুলাই গণহত্যা জড়িত থাকায় অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ...

Photo

প্রভাবশালী নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর পরকীয়া: উল্টো মিথ্যা মামলায় জেল-জুলুমের শিকার ভুক্তভোগী পরিবার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গ্রিস প্রবাসী...

Photo

শেখ হাসিনা ও তার পরিবারের ১৬ কোটি টাকা অবরুদ্ধ

এফএনএস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে...

Photo

রংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫ জন দুই দিনের রিমান্ডে

এফএনএস: রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগে হিন্দুপল্লীতে হামলা-ভাঙচুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত