সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

শেখ হাসিনা ও তার পরিবারের ১৬ কোটি টাকা অবরুদ্ধ

উচ্চকন্ঠ   09-Apr-2025   30

Photo

এফএনএস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং তার বোন শেখ রেহানার নামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে থাকা ১৬ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. মনিরুল ইসলাম ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অনুসন্ধানকালে দেখা যায়, অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তি শেখ হাসিনা, তার ছেলে সজিব আহমেদ ওয়াজেদ (জয়), মেয়ে সায়মা ওয়াজেদ, তার ছোট বোন রেহানা সিদ্দিক ও তাদের স্বার্থ-সংশ্লিষ্ট বর্ণিত অ্যাকাউন্টের অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এই অ্যাকাউন্টটি অবিলম্বে অবরুদ্ধকরণ করা আবশ্যক।

office@ukantho.com


Photo

গৃহকর্মী নির্যাতন: বিমানের এমডি ও তার স্ত্রী গ্রেপ্তার

এফএনএস: রাজধানীর উত্তরায় ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের...

Photo

কালীগঞ্জে সুপার লাক্সারি ডাইন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো সুপার...

Photo

শৈলকুপায় বাস নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকে ধাক্কা, আহত দশ জন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় বাস নিয়ন্ত্রন...

Photo

কালীগঞ্জে চিরকুট লিখে যুবতীর আত্মহত্যা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বাবা-মা কেউ নেই। ২০০৯ সালের ৩১ মার্চ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত