সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

জীবন মৃত্যুর সন্ধিক্ষনে ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুর রহমান টুকু

উচ্চকন্ঠ   29-Aug-2025   35

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জেলা শাখার সভাপতি এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ (অব:) আমিনুর রহমান টুকু গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে লো-পেসারে ভুগছিলেন। গত ২৪ আগষ্ট তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। ঐ দিন রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকায় আমিনুর রহমান টুকুর মস্তিস্কে জটিল অপারেশন করা হয়েছে। তবে (২৯ আগস্ট) রাত ৯ টা পার হয়ে গেলেও এখনো তার জ্ঞান ফেরেনি।

আমিনুর রহমান টুকু দীর্ঘদিন সাংবাদিকতা, সমাজসেবা ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছেন। ঝিনাইদহ প্রেসক্লাবের একাধিকবার সাধারণ সম্পাদক ও সভাপতি টুকু ঝিনাইদহ থেকে প্রকাশিত দৈনিক ঝিনাইদহ পত্রিকার সম্পাদক ছিলেন। বর্তমান তিনি ইউএনবির জেলা প্রতিনিধি। তার সুস্থতা কামনায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবলু কুন্ড, সদস্য এন এম শাহজালাল, হাফিজুর রহমান, মেহেরুন নেছা মিনু, আব্দুর রহমান সালাফি ছাড়াও সংস্থা থেকে উপকার পাওয়া অনেক ভিকটিম অংশ নেন।

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন ঝিনাইদহ প্রেসক্লাবের প্রবীন সদস্য আমিনুর রহমান টুকুর রোগ মুক্তি কামনা করেছেন। অপরদিকে দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমান প্রতিনিধি বিমল কুমার সাহা বয়সজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার রোগমৃক্তি কামনা করেও প্রেসক্লাব নেতৃবৃন্দ বিবৃতি দিয়েছেন। এছাড়া উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি উক্ত দুই জন প্রবীন সাংবাদিকের আশু রোগমুক্তি কামনা করেছেন।

office@ukantho.com


Photo

সংস্কারের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার পর নির্বাচন চায় এনসিপি

এফএনএস: জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়নের...

Photo

স্বাধীনতা নিয়ে যারা কথা বলে তাদের সঙ্গে নামাজও পড়তে চাই না: মির্জা আব্বাস

এফএনএস: যারা আমাদের স্বাধীনতা নিয়ে কথা বলে তাদের সঙ্গে এক কাতারে নামাজ...

Photo

ঝিনাইদহে তিন দাবিতে বেসরকারী শিক্ষক কর্মচারীদের মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বেসরকারী শিক্ষক-কর্মচারীরা...

Photo

কালীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস ও জাতীয় শহীদ সেনা দিবস ২০২৫ উদযাপন

শাহিনুর রহমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় স্থানীয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত