বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

উচ্চকন্ঠ   20-Aug-2025   69

Photo

এফএনএস:নরসিংদীর হাজীপুরে মোজাম্মেল (২৩) নামে এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবারসকাল সাড়ে ১০টার দিকে নরসিংদী শহরের হাজীপুর এলাকার ফারুক মোল্লার মোড়স্থ মদিনা ওয়ার্কশপের সামনে এ হত্যাকান্ড ঘটে।নিহত মোজাম্মেল রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লবপুর গ্রামের চান মিয়ার ছেলে। তিনি জেলা শহরের হাজীপুরের একটি ভাড়া বাসায় থাকতেন এবং সি অ্যান্ড বি রোডে কাপড়ের ব্যবসা করতেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে হাজীপুরের ফারুক মোল্লার মোড়স্থ মদিনা ওয়ার্কশপের সামনে মোজাম্মেল দাঁড়িয়ে ছিলেন। এসময় কাউছার নামে এক ব্যক্তি পেছন থেকে দা দিয়ে তার ঘাড়ে কোপ দেন। এতে গুরুতর জখম হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নরসিংদী মডেল থানার ওসি এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

office@ukantho.com


Photo

কিছু মিডিয়া কৌশলে আ. লীগের দালালি ও সত্য গোপন করছে: সারজিস

এফএনএস: গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের...

Photo

মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ

এফএনএস: মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভ‚ষিত হচ্ছেন আবরার ফাহাদ। ভারতের...

Photo

কালীগঞ্জে ভোটার কেন্দ্রিক মহিলা সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ২নং জামাল ইউনিয়নের...

Photo

পরকিয়ার জেরে কালীগঞ্জের যুবককে পুড়িয়ে হত্যার চেষ্টা: অভিযোগের তীর পৌরসভার সাবেক প্যানেল মেয়রের দিকে

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জের যুবককে কৌশলে যশোরে ডেকে নিয়ে গায়ে পেট্রোল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত