মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বিয়ের প্রলোভনে হাতিয়ে নিল প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা, ফেরত চাওয়াতে প্রাণনাশের হুমকি

উচ্চকন্ঠ   10-Jun-2026   292

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিয়ের প্রলোভনে এক প্রবাসী যুবকের নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে ২৪ লাখ টাকার উপহোর সামগ্রী হাতিয়ে নেবার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভ’ক্তভোগী অর্থ ফেরত পেতে আইনজীবীর মাধ্যমে অভিযুক্ত তরুনী সোহানা খাতুন ও তার ভাই সোহেল রানার কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীপক্ষ প্রবাসী যুবক সাদ্দাম হোসেনকে মোবাইলে হত্যার হুমকি দেওয়ায় তিনি কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
অভিযোগে জানা যায়, ফেসবুকে পরিচয় ঘটে কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী সাদ্দাম হোসেনের সাথে উপজেলার খামার মুন্দিয়া গ্রামের তকিব উদ্দিনের মেয়ে তরুনী সোহানা খাতুনের। এক পর্ষায়ে গড়ে উঠে প্রেমজ সম্পর্ক। ওই সম্পর্কের জেরেই পরবর্তীতে ২০২২ সালে দুই পরিবারের মধ্যে সখ্যতা গড়ে উঠে। এক পর্ষায়ে তা বিয়ের প্রতিশ্রুতি পর্ষন্ত গড়ায়। এ সুযোগে তরুনি সোহানা ও তার পরিবারের সদস্যরা সাদ্দামের থেকে বিভিন্ন সময়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, আইফোন, পড়াশুনার খরচ ও চাকুরির প্রয়োজনে টাকাসহ নানা উপহার সামগ্রী গ্রহণ করেন। সবমিলিয়ে যার মূল্য হয় প্রায় সাড়ে ২৪ লক্ষ টাকা।
প্রবাসী সাদ্দাম বলেন, দীর্ঘদিন প্রেমজ সম্পর্ক ও ঘনিষ্টতার এক পর্ষায়ে ২০২৫ সালের অক্টোবরের দিকে তরুনী সোহানা ও তার পরিবার বিরুপ আচরন করতে শুরু করেন। এরপর গত ২২শে মে সাদ্দাম দেশে ফিরে সোহানাদের পরিবারের সাথে বসাবসি করে। সেখানে আলোচনার এক পর্ষায়ে গত রমজানের ঈদের ২য় দিন তাদের বিয়ের দিনক্ষনও চুড়ান্ত করা হয়। এবং সেই হিসাবে বিয়ের কেনাকাটাও সম্পন্ন করা হয়। কিন্তু, কিছুদিন যাবার পরই সোহানার পরিবার কৌশলে পারিবারিক নানা অজুহাত দেখিয়ে ওই বিয়েতে অপারগতা প্রকাশ করেন।
সাদ্দাম আরো জানান, বিয়ের প্রলাভনে তার নিকট থেকে এতকিছু নেবার পরও পরবর্তীতে সোহানাকে তার পরিবার অনত্র্য বিয়ে দেবার প্রস্তুতি নিচ্ছেন। এমন বিষয়টি জানার পর পরই সাদ্দাম তার থেকে গ্রহনকৃত অর্থ সামগ্রী ফেরত দিতে চাপ দেন। কিন্তু, প্রতারক সোহানার পরিবার ওই অর্থ ফেরত দিতে অস্বিকার করেন। সাদ্দাম হোসেন বিদেশে থাকায় তার অর্থ ফেরত পেতে গত ১৭ই মে দেশের আইনজীবির মাধ্যমে সোহানা ও তার ভাইয়ের নামে একটি লিগাল নোটিশ পাঠায়। নোটিশে উল্লেখ করা হয়, নগদ টাকা, স্বর্ণালংকার, বিয়ের প্রস্তুতি, চাকরির প্রয়োজন ও পারিবারিক বিভিন্ন অজুহাতে বিবাদিগন ২৪ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।
সাদ্দাম হোসেনের আইনজীবী এস. এম. মনজুরুল হক জানান, প্রলোভনে ও প্রতারনার মাধ্যমে নেওয়া অর্থ লিগ্যাল নোটিশের মাধ্যমে ১৫ দিনের মধ্যে ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। এর জবাবে বিবাদি তরুনী সোহানার পরিবার অর্থ লেনদেন বিষয়টি অস্বিকার করে আদালতে একটি জবাব দাখিল করেছেন।
সাদ্দাম হোসেন আরো জানান, লিগ্যাল নোটিশ পাঠানোর ১০ দিন পর ০১৭২২৮১৮৫০৮ এবং ০১৯৮৫৯৭৬১২১ নং মেবাইল থেকে পরিচয় গোপন করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপরই তিনি গত ২৩ মে দেশে ফিরে অঅসার পর ২৮মে কালীগঞ্জ থানাতে একটি সাধারণ ডায়েরি করেন।
এদিকে বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেবার বিষয়টি জানতে তরুনী সোহানার ব্যবহৃত ০১৭৮৪-৫৬৬০৭১ নং মোবাইলে একাধিকবার কল দিলেও তার ফোনের সুইচ বন্ধ পাওয়া গেছে।

office@ukantho.com


Photo

খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধানের দায়িত্ব পেলেন শামসুল ইসলাম

এফএনএস: বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত...

Photo

গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়: ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোট প্রচারণার...

Photo

পাকিস্তান থেকে ফল-কৃষিপণ্য আমদানির সম্ভাবনা দেখছে এফবিসিসিআই

এফএনএস: রমজান মাস-সহ সারা বছরের চাহিদা মেটাতে পাকিস্তান থেকে খেজুর...

Photo

ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত