শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সিলেটে মাদ্রাসায় যাওয়ার পথে শিক্ষককে হত্যা

উচ্চকন্ঠ   13-Aug-2025   47

Photo

এফএনএস: সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশ থেকে মাওলানা জুবায়ের আহমদ (৪৫) নামে এক মাদ্রাসাশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে জানা গেছে। জুবায়ের আখালিয়া বড়গাল এলাকার মৃত মদরছিল আলীর ছেলে এবং স্থানীয় ডা. তানজিনা আহমদ দাখিল মাদ্রাসার সুপার। নিহতের ভাগনে হেলাল উদ্দিন জানান, মাওলানা জুবায়ের আহমদ প্রতিদিনের মতো মাদ্রাসায় যাচ্ছিলেন। পথের মধ্যে একই এলাকার প্রতিবেশী ও আত্মীয় নয়ন আহমেদের সঙ্গে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে নয়ন অতর্কিতভাবে ছুরি দিয়ে হামলা চালালে তিনি গুরুতর আহত হন। এরপর সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবুও পুলিশ সার্বিক বিষয় তদন্ত করছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানায় পুলিশ।

office@ukantho.com


Photo

এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি কায়েম করছে-রাশেদ খাঁন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: এনসিপি বাংলাদেশে নতুন রাজনীতি বন্দোবস্তর...

Photo

মহেশপুরে বাওড়ে মাছ ধরতে গিয়ে পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাওড়ে মাছ...

Photo

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এফএনএস: রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকায় এক ছাত্রীকে শ্লীলতহানির অভিযোগে...

Photo

তরুণরা আর কোনো আধিপত্য মেনে নেবে না: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত