বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মাদারীপুরে ভ্যানচালককে হত্যা করে লাশ পুঁতে রাখা হয় উঠানে

উচ্চকন্ঠ   12-Aug-2025   61

Photo

এফএনএস: মাদারীপুর জেলার শিবচরে নিখোঁজ হওয়ার ১২ দিন পর মিজান শেখ (৪৫) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মিজানকে হত্যার পর তার লাশ পুঁতে রাখা হয়েছিল এক ব্যক্তির উঠানে। মঙ্গলবার ভোরে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার খলিলুর রহমান নান্টু নামে এক ব্যক্তির বাড়ির উঠানে পুঁতে রাখা লাশটি উদ্ধার করা হয়। ভ্যান ছিনতাই করতেই মিজানকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন। জানা গেছে, গত ৩১ জুলাই ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি পাঁচ্চর ইউনিয়নের পশ্চিম বালাকান্দি এলাকার মিজান। এরপর দিন নিখোঁজের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে নামে শিবচর থানা পুলিশ। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে নুরুল আমিন শামীম (৩২) নামে এক ব্যক্তিকে কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে আটক করে পুলিশ। শামীম শরিয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকার হাসেম শেখের ছেলে। শামীমের দেওয়া তথ্য মতে নান্টুর বাড়ি থেকে মিজানের লাশ উদ্ধার করে পুলিশ। সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

office@ukantho.com


Photo

আ. লীগ নিয়ে নির্বাচন করতে চাইলে রক্তের বন্যা বয়ে যাবে: ওসমান হাদী

এফএনএস: আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চাইলে বাংলাদেশে রক্তের বন্যা...

Photo

মহেশপুরে অসহায় পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত মানব কল্যাণ...

Photo

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ...

Photo

কালীগঞ্জে ইউনিয়ন মেম্বারদের জাঁল স্বাক্ষরের রেজুলেশনে কাজ করার অভিযোগ প্যানেল চেয়ারম্যান, এক মেম্বার ও সচিবের বিরুদ্ধে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ইউনিয়ন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত