শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

নির্বাচনের জন্য আমরা প্রস্তুত: প্রধান উপদেষ্টা

উচ্চকন্ঠ   12-Aug-2025   50

Photo

এফএনএস: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা অর্থনীতি পুনরুদ্ধার করেছি, প্রতিষ্ঠানগুলো সচল করেছি। এখন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। নতুন সরকার গঠনের জন্য আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা হবে, যাতে দেশ একটা স্বাভাবিক পরিবেশের মধ্যে থাকে। মঙ্গলবার মালয়েশিয়ার পুত্রজায়ায় সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এক বছর আগে জুলাই অভ্যুত্থানের পর আমরা যখন সরকারের দায়িত্ব নিই, তখন কীভাবে কী করবো বুঝে উঠতে পারছিলাম না। এই সময়ে আমার বন্ধু আনোয়ার ইব্রাহিম আমাদের সহায়তা করার জন্য এগিয়ে আসে। প্রয়োজনে যখন বন্ধুকে পাশে পাওয়া যায়, এটি অত্যন্ত আনন্দের। আমরা সহায়তা পেয়েছি এবং নিশ্চিত করেছি যেন বাংলাদেশ সঠিক পথে যায়। তিনি বলেন, আমরা মালয়েশিয়ার সহায়তা কামনা করি, আমাদের জন্য রোহিঙ্গা একটা বড় সমস্যা। আমরা মালয়েশিয়ার কাছে রোহিঙ্গা ইস্যুতে সহায়তা চেয়েছি, যাতে আমাদের যা যা প্রয়োজন সবই পাই। মালয়েশিয়া আমাদের ভালো বন্ধু, আমরা তাদের বিনিয়োগ আশা করছি। এটা নিয়ে আমরা আলাপ করেছি, তাদের জানিয়েছি যে আমরা ব্যবসার জন্য প্রস্তুত আছি। বাংলাদেশে অনেক সুযোগ আছে, একটি বড় মানবসম্পদ আছে, প্রযুক্তি আছে, যাতে তারা তাদের পণ্য বাংলাদেশে উৎপাদন করে সারা বিশ্বে বিক্রি করতে পারে। মালয়েশিয়াকে আমরা সেকেন্ড হোম হিসেবে বিবেচনা করি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, অনেক দিক দিয়েই আমরা খুব ঘনিষ্ঠ অনুভব করি। ব্যক্তিগতভাবে আমি বহু বছর ধরে মালয়েশিয়ার সঙ্গে কাজ করছি, আসা-যাওয়া করছি। এটি আমাকে মানুষের অনেক কাছে নিয়ে গেছে। আজ আরও অনেক কারণে আমরা আরও ঘনিষ্ঠ হচ্ছি। এখানে অনেক বাংলাদেশি কর্মী কাজ করছে। তাদের আয় বাংলাদেশের উপকারে আসছে এবং তাদের জীবন টেকসই করছে। তাদের এখানে পরিবারের সদস্য হিসেবে দেখা হয়, বাইরে থেকে আসা কোনো কর্মী হিসেবে নয়। কর্মীরা এখানে স্বাচ্ছন্দ্যে কাজ করেন। আমি মালয়েশিয়াকে ধন্যবাদ জানাই আমাদের লোকদের এভাবে রাখার জন্য। তিনি আরও বলেন, আমি আশা করি এই সুযোগ আরও প্রশস্ত হবে, যাতে আরও বেশি সংখ্যক বাংলাদেশি এখানে আসতে পারেন। কর্মীরা এখান থেকে শিখেন এবং দেশে গিয়ে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠা করেন। আমরা মালয়েশিয়ার কাছে কৃতজ্ঞ।

office@ukantho.com


Photo

মোবাইল আসক্তি ভেঙে দেশকে জানতে বিনা টাকায় ৬৪ জেলা ভ্রমনে ঝিনাইদহের তরুণ আলিম দার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশকে জানার অদম্য ইচ্ছা আর বর্তমান...

Photo

ঝিনাইদহের বিষয়খালীতে ২৬ তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী হাজী...

Photo

১৯ দিনে রেমিট্যান্স এলো সোয়া ২ বিলিয়ন ডলার

এফএনএস: পবিত্র রমজান মাস চলছে, সামনে ঈদুল ফিতর। ঈদ উৎসবকে ঘিরে দেশে...

Photo

গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

এফএনএস: গাইবান্ধা সদর উপজেলায় বসতবাড়ির সীমানায় থাকা একটি গাছ কাটার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত