শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জের সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন সরদারের ইন্তেকাল

উচ্চকন্ঠ   10-Aug-2025   42

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ৭১এর রণাঙ্গনে সম্মুখযোদ্ধা, সাহসী বীর কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন সরদার (৭৫) আর নেই। রোববার বেলা সাড়ে তিনটার দিকে যশোর সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ফয়লা গ্রামের বাসিন্দা মরহুম হেলাল উদ্দিন সরদার স্বাধীনতা যুদ্ধকালীন রণাঙ্গনের একজন সাহসী সম্মুখ যোদ্ধা। তিনি তার বীরত্ব ও ত্যাগের জন্য সর্বমহলেই বেশ পরিচিত ছিলেন। তার দীর্ঘ জীবদ্দশায় তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্ব ও মুক্তিযোদ্ধাদের অধিকার রক্ষায় সচেষ্ট ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও পাঁচ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সন্ধ্যার আগে মরহুমের মরদেহ নিজ বাড়ীতে আনা হলে তাকে এক নজর দেখার জন্য ভীড় জমে। সোমবার সকাল ১১টায় তাঁর নিজ ফয়লা গ্রামের বটতলায় রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে কালীগঞ্জ ও আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

office@ukantho.com


Photo

আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির...

Photo

সংস্কারের নামে হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে এ সরকার: দুদু

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সংস্কারের...

Photo

আ. লীগ ১৫ বছর দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছিল: গোলাম পরওয়ার

এফএনএস: আওয়ামী লীগ গত ১৫ বছর দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছিল। তারা...

Photo

নিষিদ্ধ ছাত্রলীগকে প্রতিরোধে রাজপথে নামবে ছাত্রদল

এফএনএস: সরকার তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে ছাত্র-জনতা জুলাই-আগস্টের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত