বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের মানববন্ধন

উচ্চকন্ঠ   10-Aug-2025   43

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নিপীড়ণের প্রতিবাদ ও বিচারের দাবিতে ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও মৌন মিছিল হয়েছে।
রোববার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। মুখে কালো কাপড় বেঁধে ব্যানার ফেস্টুন নিয়ে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।
সংগঠনের আহ্বায়ক সাংবাদিক এম আর রাসেলের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সদস্য সচিব সাংবাদিক শেখ ইমন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিটন, ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম এ কবির, সাংবাদিক সম্রাট হোসেন, সুজন বিপ্লব, এম বুরহান উদ্দীন, এস এ এনাম,এস এম রবি,মর্নিং বেল চিলড্রেন একাডেমীর পরিচালক শাহিনুর রহমান লিটন, রেল আব্দুল্লাহ,জাহান লিমন প্রমুখ। অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ঝিনাইদহের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচী থেকে সাংবাদিক হত্যার সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবী জানান। সেই সাথে সারাদেশে সাংবাদিকদের ওপর সব ধরনের হয়রানি, মিথ্যা মামলা ও নিপীড়ন বন্ধেরও আহ্বান জানানো হয়। মানববন্ধন শেষে পোস্ট অফিস মোড় থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মডার্ন মোড়ে দিয়ে শেষ হয়।

office@ukantho.com


Photo

কেউ চাঁদা চাইলেই জানাতে বললেন বিএনপি নেতা

এফএনএস: বাগেরহাটের কচুয়ায় চাঁদামুক্ত তরমুজ বেচা-কেনা নিশ্চিত করতে...

Photo

তিন দিবসে ব্যস্ত ঝিনাইদহের ফুল চাষিরা, ৩১৮ হেক্টর জমিতে ফুলের আবাদ, বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দরজায় কড়া নাড়ছে বসন্ত আর বিশ্ব ভালোবাসা...

Photo

রাজশাহীর বাগমারায় অনলাইন ক্যাসিনো (জুয়া) খেলার অপরাধে গ্রেফতার-৬

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় অনলাইন ক্যাসিনো (জুয়া)...

Photo

ট্রেনে কাটা পড়ে মা ও শিশু সন্তান নিহত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেক: নড়াইল শহরের বরাশুলা চিত্রা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত