শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন: সিইসি

উচ্চকন্ঠ   09-Aug-2025   40

Photo

এফএনএস: আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। শনিবার বিকালে রংপুর উত্তম এলাকায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে রংপুর বিভাগের ৮ জেলার ডিসি-এসপিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথাব বলেন। এর আগে সকালে রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা বড় চ্যালেঞ্জ। বিশেষ করে যে বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশে। তারপরও আমি বলবো, গত বছরের জুলাই-আগস্টের পর আইনশৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। আমরা ঘুমাতে পারছি। আমাদের পুলিশ ভাইয়েরা ঘুমাতে পারছেন না, তারা সেবা দিয়ে যাচ্ছেন। ইলেকশন আসতে আসতে আরও ভালো হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সবাইকে নিয়ে আমরা এমন একটি পরিস্থিতি তৈরি করতে চাই, মানুষ যাতে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।

office@ukantho.com


Photo

মহেশপুরে নির্বাচনী পথসভা করলেন ধানের শীষের প্রার্থী মেহেদী হাসান রনি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের...

Photo

ক্ষমতার পালাবদলের জন্য জুলাই বিপ্লব হয়নি: জামায়াত

এফএনএস: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩...

Photo

কালীগঞ্জে সন্ত্রাসী হামলায় ১ জন গুরুতর আহত, থানায় এজাহার

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পূর্ব...

Photo

মহেশপুরে চোরাই ইজিবাইকসহ চোরচক্রের ৫ সদস্য আটক

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে বিভিন্ন সময়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত