মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী নারী নিহত

উচ্চকন্ঠ   17-Nov-2025   85

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে জাহিদা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছে। নিহত জাহিদা বেগম জেলার কালীগঞ্জ উপজেলার মাসলিয়া গ্রামের আব্দুল মাজেদ এর স্ত্রী। সোমবার দুপুর ২.৪০ মিটিনের সময় খুলনা থেকে ছেড়ে আসার ঢাকাগামি সুন্দরবন এক্সপ্রেসে সে কাটা পড়ে।
স্থানীয়রা বলছেন, নিহত জাহিদা বেগম মানুষিক রোগী ছিলেন। ঘটনার সময় তিনি ট্রেন লাইন অতিক্রম করে বারোবাজার শহরের দিকে যাচ্ছিলেন। এসময় দ্রুতগামি ট্রেনের ধাক্কায় তার শরীর খন্ড খন্ড হয়ে যায়।
বারোবাজার রেলস্টেশনের মাস্টার সিদ্দিকুর রহমান জানান, দুপুর ২.৪০ মিনিটের সময় ঢাকাগামি সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বারোবাজার অতিক্রম করে গেছে। এরপর স্থানীয়দের মাধ্যমে জানতে পারি একজন ট্রেনে কাটা পড়ে মারা গেছে। আমি লোক পাঠিয়ে খবর নিয়ে নিশ্চিত হয়ে বিষয়টি যশোর রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুরে শারদীয় দূর্গাপূজা ২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৫...

Photo

টোল নিয়ে বাকবিতন্ডায় সেনা সদস্যকে মারধর, আটক ৫

এফএনএস: গোপালগঞ্জে সেতুর টোল নিয়ে বাকবিতন্ডার জেরে এক সেনা সদস্যকে...

Photo

নড়াইলে ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যার ঘটনায় সব পাম্প বন্ধ; ট্রাক জব্দ, চালক পলাতক

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের...

Photo

১০ দলীয় জোটের গণজোয়ার দেখে একটি বড় দল ভয় পেয়েছে: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত