জাতীয়
ইসলামবিদ্বেষ ও অশ্লীলতার অভিযোগ: লিগ্যাল নোটিশ
উচ্চকন্ঠ 27-Apr-2025 42
এফএনএস: শরীয়াহ্ আইনে নারীদের অধিকার থাকার পরও তাদের বিষয়ে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার গঠিত নারীবিষয়ক সংস্কার কমিশন নারীদের প্রতি অসম্মানজনক, ইসলামবিদ্বেষী, অশ্লীল ও কাল্পনিক প্রতিবেদন এবং সুপারিশমালা প্রকাশ করায় তা বাতিল করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে নারী সংস্কার কমিশনের প্রধান ও অন্যদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে কমিশন বিলুপ্ত করে নতুন করে নারীদের সংস্কার কমিশন গঠনেরও দাবি জানানো হয়। অন্তর্বর্তী সরকার গঠিত নারীবিষয়ক সংস্কার কমিশনে প্রদত্ত সব বেতন রাষ্ট্রীয় কোষাগারে দেওয়ার জন্য বলা হয়েছে লিগ্যাল নোটিশে। রোববার জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী কাউসার উল জিহাদ সরকারের সংশ্লিষ্টদের প্রতি এ লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশের বিষয়টি আইনজীবী নিজেই নিশ্চিত করেছেন।
office@ukantho.com