মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ফোনে কথা বলার সময় কালীগঞ্জে ট্রেনে কেটে ব্যবসায়ী নিহত

উচ্চকন্ঠ   08-Aug-2025   47

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রিতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ বারোবাজারে ট্রেনে কাটা পড়ে মহসিন রহমান (৪৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ব্যক্তি কালীগঞ্জ শহরের ঢাকালে পাড়ার মৃত নান্নু মন্সির ছেলে এবং মধুপুর বাজারের একজন ব্যবসায়ী।
শুক্রবার বিকাল ৩টার দিকে বারোবাজার রেলগেটের অদূরে কাজি বাড়ির পাশে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেসে তিনি কাটা পড়ে নিহত হন।
স্থানীয়রা বলছেন, নিহত মহসিন বারোবাজার শশুরবাড়ি বেড়াতে এসেছিলেন। দুপুরের পর মহসিন রেললাইনে পাশে একটি দোকানে কেরাম খেলা করছিলেন। এসময় তার ব্যক্তিগত মুঠোফোনে একটি কল এলে রেললাইনের উপর গিয়ে কথা বলছিলেন। এসময় সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি টুকরো টুকরো হয়ে যান। দূর্ঘটনার ঘন্টা খানেক পর নিহতের পরিবার ও স্থানীয়রা তার মরদেহের টুকরোগুলো একত্রিত করে বস্তায় ভরে নিয়ে গেছেন।
বারোবাজার রেলস্টেশনের মাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনার পর যশোর রেল পুলিশে খবর দেওয়া হয়েছে। এখন বিষয়টি তারা দেখবেন বলে উল্লেখ করেন।

office@ukantho.com


Photo

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক

এফএনএস: ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ১৬ জুলাই বুধবার রাষ্ট্রীয় শোক...

Photo

প্রশাসক ও সচিবকে হুমকী দিলেন বরখাস্তকৃত আওয়ামী চেয়ারম্যান

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

Photo

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

এফএনএস: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের...

Photo

ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও পুলিশকে বডি ক্যামেরা দিচ্ছে না ইসি

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত