সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

শোকজের জবাব দিলেন এনসিপির ৫ নেতা

উচ্চকন্ঠ   07-Aug-2025   49

Photo

এফএনএস: সম্প্রতি কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতাকে দল থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তারা শোকজের জবাব দিয়েছেন। এই সংক্রান্ত বিষয়ে দলের আহ্বায়ক ও সদস্যসচিব পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, নোটিশের প্রেক্ষিতে শোকজের জবাব নেতারা যথাসময়ে আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে দিয়েছেন। এই সংক্রান্ত বিষয়ে আহ্বায়ক ও সদস্যসচিব পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করবেন। প্রয়োজনীয় ক্ষেত্রে তা মিডিয়াকে জানানো হবে। এর আগে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিন কক্সবাজার ভ্রমণে যান দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। এই ঘটনায় নানা সমালোচনা শুরু হয়।

office@ukantho.com


Photo

নড়াইলে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন...

Photo

পিরোজপুরে ইউপি সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যা

এফএনএস: পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার চন্ডিপুর ইউনিয়নে পারিবারিক...

Photo

নির্বাচনি হলফনামায় নাহিদ ইসলামের পেশা শিক্ষকতা দেখানো হয়নি: এনসিপি

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের আয়কর রিটার্ন...

Photo

মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘রক্তচোষা জনি’ গ্রেপ্তার

এফএনএস: রাজধানীর মোহাম্মদপুরের সন্ত্রাসী মো. মনির হোসেন ওরফে রক্তচোষা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত