সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ ৪ নির্বাচনী আসনে নির্বাচনী গণসংযোগ করছেন বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদ

উচ্চকন্ঠ   13-Oct-2025   84

Photo

প্রবীর বিশ্বাস, প্রতিবেদক: ঝিনাইদহ ৪ নির্বাচনী আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ তার নির্বাচনী এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে কালীগঞ্জ শহর সহ উপজেলার বিভিন্ন হাটবাজারে গণসংযোগ করেন।
১৩ অক্টোবর সোমবার সকাল থেকে হামিদুল ইসলাম হামিদ কালীগঞ্জ কাঁচামাল হাঁট সহ শহরের বিভিন্ন বাজার ও বিকালে ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালি বাজারে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে এবং তারেক রহমানের ৩১ দফার প্রচারে লিফলেট বিলি সহ গণসংযোগ করেন ।
গণসংযোগকালে হামিদুল ইসলাম হামিদের সাথে বিএনপির অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী অংশগ্রহণ করেন। জননেতা হামিদ স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করেন ও দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌছে দেন।

office@ukantho.com


Photo

ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও জুনে চলে যায় কীভাবে, প্রশ্ন রিজভীর

এফএনএস: জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে যথার্থ ও স্পষ্ট...

Photo

ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস পালন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী...

Photo

ধর্ষণের অভিযোগে বুয়েট শিক্ষার্থী গ্রেপ্তার

এফএনএস: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীর বিরুদ্ধে...

Photo

ড. ইউনূস নিরপেক্ষ থাকবেন বলে আস্বস্ত করায় বৈঠকে ফিরেছে জামায়াত: তাহের

এফএনএস: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ফোন করে ‘নিরপেক্ষ থাকবেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত