শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

গোটা দেশ ফেব্রুয়ারিতে নির্বাচনের অপেক্ষা করছে: ফখরুল

উচ্চকন্ঠ   03-Aug-2025   56

Photo

এফএনএস: গোটা বাংলাদেশের মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচনের অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে ছাত্রদল আয়োজিত সমাবেশ তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমাদের পাশের দেশে ফ্যাসিস্ট হাসিনা তাদের লোকজন নিয়ে আশ্রয় নিয়েছে। সেখানে বসে তারা দেশের মধ্যে ষড়যন্ত্র করছে। তাদের সেসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। তিনি বলেন, নতুন একটা সূর্য উঠেছে। এই সূর্য আলোকিত করবে আমাদের সবাইকে। আমাদের সামনে একটা সুযোগ এসেছে নতুন করে বাংলাদেশ নির্মাণ করার। বিএনপির এই বর্ষীয়ান নেতা আরও বলেন, আজ আমাদের অনেক আনন্দের দিন। আবার একইসঙ্গে কষ্টের দিন। এক বছর আগে একই দিনে আমরা অনেক ছাত্র ভাই-বোনকে হারিয়েছি। শুধু ৩৬ দিন নয়, এর আগেও অনেকে প্রাণ দিয়েছেন, সংগ্রাম করেছেন। এই যে প্রাণ দেওয়া, এই যে ত্যাগ- এর উদ্দেশ্য একটাই; গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। বিএনপি মহাসচিব বলেন, আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে শপথ নিতে হবে ফ্যাসিস্ট হাসিনা ও তার লোকজন যেন আর কখনও দেশটাকে ধ্বংস না করতে পারে। তিনি বলেন, জুলাই আন্দোলনে রংপুরের আবু সাঈদ, চট্টগ্রামের ওয়াসিমসহ শত শত ছাত্র প্রাণ দিয়েছেন। গত ১৫ বছরেও প্রাণ দিয়েছেন অনেকে। আমাদের ছাত্ররা প্রাণ দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছেন। আমাদের ছাত্ররা সুশাসন চায়, স্বাধীনতা চায়, কর্মসংস্থান চায়।

office@ukantho.com


Photo

নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: মামুনুল হক

এফএনএস: হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক...

Photo

ঝিনাইদহের শারদীয়া দুর্গাপূজার প্রতিমা তৈরি করতে শেষ মুহূর্তে ব্যস্ত কারু শিল্পীরা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আকাশ জুড়ে সাদা মেঘের আনাগোনা শরতের...

Photo

নরসিংদীতে ডাকাতদের বাধা দেওয়ায় গৃহকর্তাকে কুপিয়ে হত্যা

এফএনএস: নরসিংদীর মাধবদীতে ডাকাতদের বাধা দেওয়ায় এক গৃহকর্তাকে কুপিয়ে...

Photo

আবারো বন্ধ হলো কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত ঝিনাইদহের কালীগঞ্জ ডায়াবেটিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত