বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: মামুনুল হক

উচ্চকন্ঠ   03-May-2025   46

Photo

এফএনএস: হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, নারী সংস্কার কমিশন বিতর্কিত। তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নিতে হবে। কারণ তারা দেশের মানুষের মূল্যবোধের বিপক্ষে অবস্থান নিয়েছেন। শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। নারী বিষয়ক সংস্কার কমিশনের ‘কোরআন-সুন্নাহবিরোধী প্রতিবেদন’সহ কমিশন বাতিল এবং সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করে হেফাজত। মামুনুল হক বলেন, নারী সংস্কারের নামে ইসলামকে কটুক্তি করা হয়েছে। হেফাজত সব সময় নারীদের সম্মান দেয়। সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা বাস্তবায়নে প্রয়োজনে আবারও রাজপথে নামবো। বহুত্ববাদের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব বলেন, আলেমদের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্টদের আমলে দায়ের করা মামলা আগামী দুই মাসের মধ্যে প্রত্যাহার না করলে আমরা যা করার করবো। মামুনুল হক অভিযোগ করেন, বিগত সরকার জঙ্গিবাদের নামে মিথ্যা মামলা দিয়ে অনেক আলেমকে কারাগারে নিয়েছে। তাদের মুক্তি দিতে হবে। তিনি শাপলা চত্বরে পুলিশের গুলিতে নিহতদের মধ্যে বেওয়ারিশ লাশের পরিচয় নিশ্চিত করতে সরকারের গোয়েন্দা সংস্থার কাছে আহ্বান জানান। তিনি বলেন, ইসলাম ও স্বাধীনতা একই সূত্রে গাঁথা। ইসলামবিরোধিরাই স্বাধীনতাবিরোধী। তাদের যেখানেই দেখা যাবে, সেখানেই প্রতিরোধ করতে হবে।

office@ukantho.com


Photo

পদ্মায় ফেরিঘাটে বাস ডুবি: শৈলকুপার চিকিৎসক সুমা ও শিশু পুত্রকে সাভারে দাফন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক...

Photo

ঝিনাইদহে খুচরা সার বিক্রেতা বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবীতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার...

Photo

নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা দায়ের, ৮ জনের নাম উল্লেখ, অজ্ঞাত আসামি ১১৫; প্রতিবাদে থানা ঘেরাও

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর...

Photo

আমি নির্বাচন করবো, দল ব্যবস্থা নিলে বাধা দিতে পারবো না: রুমিন ফারহানা

এফএনএস: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত