সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে কৃষকদের পাশে দাড়ালেন ইউএনও

উচ্চকন্ঠ   30-Jul-2025   52

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে কোলা বাজার সংলগ্ন বেগবতী নদীর উপর নির্মাণাধীন ব্রীজের পাশের বিকল্প রাস্তায় বাঁধ দেওয়ার কারনে সৃষ্ঠ হয় জলাবদ্ধতা। এতে পশ্চিম অঞ্চলের ২৭টি গ্রামের কয়েক হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে যায়। আহাজারি করতে থাকে ক্ষতিগ্রস্থ্য কৃষকেরা। এ সমস্যা নিরসনেই বুধবার দুপুরে ঘটনাস্থলে ছুটে যান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম। তিনি সরেজমিন পরিদর্শনে গিয়ে স্থানীয় এলাকাবাসীদের সাথে নিয়ে আগামী ১২ ঘন্টার মধ্যে পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে আমি ঘটনাস্থলে যাই। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করি। এর পরও জলাবদ্ধতা বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তা নিরসনে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ঝিনাইদহ জেলার সদর ও কালীগঞ্জ উপজেলার অন্তত ৪টি বিল ও খালের পানি আটকে যায় বেগবতী নদীর বাঁধে। ফলে হাজার হাজার হেক্টর ধানী জমি পানিতে ডুবে যায়। ভরা বর্ষাকালে নদীর বুকে দেওয়া ডাইভারসন বাঁধ সম্প্রসারনের দাবিতে বিক্ষোভ করে কৃষকরা।
এ সময়ে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ইলিয়াস রহমান মিঠু, কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, জামাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি, কালিগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী শাহারিয়ার আকাশ সহ ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

শৈলকুপায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় চুরি, ভল্ট ভেঙ্গে নগদ টাকা লুট

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ইসলামী...

Photo

কালীগঞ্জ অপহরণ মামলায় প্রধান আসামিসহ দুইজন গ্রেপ্তার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক ঘটনায় ১৬ বছর...

Photo

ঝিনাইদহে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মহাসড়ক অবরোধ করেছে কৃষি...

Photo

দল আর মার্কা নয়, ভালো মানুষ দেখে নেতা তৈরি করবেন: সারজিস আলম

এফএনএস: আগামী নির্বাচনে নির্দিষ্ট করে কোনো দল আর মার্কা নয়, ভালো মানুষ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত