মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

কলাবাগানে নবম শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

উচ্চকন্ঠ   27-Jul-2025   53

Photo

এফএনএস: রাজধানীর কলাবাগানে ছয় তলা ভবন থেকে পড়ে আবিদ আহনাফ চৌধুরী (১৭) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত আবিদ আহনাফ কলাবাগানের ৫২/এ, নর্থ রোড এলাকার বাসিন্দা। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র। রোববার ভোর ৪টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই শিক্ষার্থীর লাশ বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। আবিদের মামা রকিবুল কামাল জানান, তার ভাগনে আবিদ রাত আড়াইটার দিকে ছয় তলার ছাদ থেকে নিচে পড়ে যায়। সে নিজে লাফিয়ে পড়েছে, না কেউ তাকে ফেলে দিয়েছে- বিষয়টি নিয়ে এখনও আমাদের কাছে রহস্য রয়ে গেছে। ঘটনার পরপরই তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

office@ukantho.com


Photo

ভলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানালো সেনাবাহিনী

এফএনএস: বিগত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর...

Photo

বজ্রপাতে মহেশপুরে কৃষকের মর্মান্তিক মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজ্রপাতে...

Photo

জটিল রোগে আক্রান্ত জিনিয়ার পাশে এসএসসি-০৮ ব্যাচের বন্ধুরা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: জটিল রোগে আক্রান্ত ১১ বছরের শিশু জিনিয়া...

Photo

ঝিনাইদহ পুলিশ লাইন্স লাইন্স মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ পুলিশ লাইন্স লাইন্স মডেল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত