বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

খেলা

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মান্দা, আনন্দ র‌্যালি

উচ্চকন্ঠ   25-Jun-2025   44

Photo

এস এম মিলন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মান্দা উপজেলা ফুটবল একাদশ। এ জয় উদযাপন করতে আজ বুধবার দুপুরে মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি আনন্দ র‌্যালির আয়োজন করা হয়।
র‌্যালিটি পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রসাদপুর বাজার, ফেরিঘাট, দেলুয়াবাড়ি বাজার যায়। এরপর জোতবাজার হয়ে উপজেলা চত্বরে ফিরে আসে।
র‌্যালিতে নেতৃত্ব দেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকেসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, খেলোয়াড়, স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষ।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া বলেন, ‘এ বিজয় মান্দাবাসীর সম্মিলিত অর্জন। মান্দার তরুণ খেলোয়াড়রা জেলার গর্ব হয়ে উঠেছে।’
উল্লেখ্য, নওগাঁ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে জেলার ১১টি উপজেলা ফুটবল দল অংশগ্রহণ করে। মঙ্গলবার বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে এ টুর্ণামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় নওগাঁ সদর উপজেলা ও মান্দা উপজেলা ফুটবল দল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হয়। পরে অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে ৮-৭ গোলে জয় পায় মান্দা উপজেলা ফুটবল একাদশ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের অগ্ৰযাত্রার ইফতার মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়নে স্বেচ্ছাসেবী...

Photo

ঝিনাইদহে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কার্যালয়ের উদ্বোধন

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চননগর উত্তরপাড়ায় প্রগতি...

Photo

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুললো হল

এফএনএস: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীর...

Photo

ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারীদের দুই ঘন্টার কর্মবিরতী পালন

বছির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বিচার বিভাগের জন্য সুপ্রীম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত