মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সিদ্ধেশ্বরী মন্দিরে তালা ভেঙে চুরি

উচ্চকন্ঠ   25-Sep-2025   54

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙায় সিদ্ধেশ্বরী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গেল রাতে মন্দিরের তালা ভেঙে চুরি সংঘটিত করে এক দুর্বৃত্ত।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত পৌনে চারটার দিকে গামছা দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে। পরে ওই ব্যক্তি মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কিছু জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়।
মন্দির কমিটির সভাপতি বঙ্কীম মুখার্জি জানান, মন্দিরের প্রতীমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ইমিটেশনের কয়কটি গহনা চুরি করে নিয়ে গেছে। ধারনা করা হচ্ছে, প্রতীমার গলায় স্বর্ণের গহনা রয়েছে, এমন ধারণা থেকে চুরির ঘটনা ঘটতে পারে।
এরই মধ্যে ঝিনাইদহের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সিসিটিভির ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা চোরচক্রকে আটক করতে সক্ষম হব।

office@ukantho.com


Photo

ইন্দোনেশিয়ায় বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার দেওয়ার প্রস্তাব প্রধান উপদেষ্টার

এফএনএস: ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আরমানাথ ক্রিস্টিয়াওয়ান...

Photo

বিএনপির নাম ভাঙ্গিয়ে সাবরেজিস্ট্রি অফিসে ওয়াজেদ সিন্ডিকেট

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু সাবরেজিস্ট্রি...

Photo

নড়াইলে ১২ শ রোগীকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে এক হাজর দুইশত রোগীকে...

Photo

কালীগঞ্জে ২টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পৌর এলাকার মধ্যে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত