বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী নওগাঁ

মান্দায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

উচ্চকন্ঠ   26-Jul-2025   59

Photo

এস এম মিলন, রাজশাহী প্রতিনিধি: নওগাঁর মান্দায় চলন্ত একটি পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা বালুবোঝাই আরেকটি ট্রাকে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই শ্রাবণ মোল্লা (২১) নামে এক হেলপার নিহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সকাল ৭ টার দিকে মান্দা উপজেলার ১৪ মাইল ফিলিং স্টেশন এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রাবণ রাজশাহীর পবা উপজেলার দিয়াড়ি গ্রামের রিপন মোল্লার ছেলে। তিনি পাথরবোঝাই ট্রাকটির সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বালুবোঝাই ট্রাক ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে ছিল। চালক ব্যক্তিগত কারণে ট্রাক থেকে নেমে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক পেছন থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পাথরবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং হেলপার শ্রাবণ ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যান।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

office@ukantho.com


Photo

ঝিনাইদহ পৌরসভায় চেক জালিয়াতি: সাবেক মেয়র মিন্টুসহ চার কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ পৌরসভায় চেক জালিয়াতির মাধ্যমে...

Photo

কাদায় পিছলে পড়ে আহত নারী ও শিশুকে উদ্ধার করলেন ইউএনও: এ যেন জুতা মেরে গরু দান! বললেন এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা...

Photo

এদেশের গণতন্ত্র হত্যায় সমর্থনের জন্য ভারতকে আন্তর্জাতিক আদালতে দাঁড় করানো হবে-আবুল খায়ের ভুইয়া

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা...

Photo

কালীগঞ্জে বিএনপি নেতার পিতার ইন্তেকাল। নেতৃবৃন্দের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভোলপাড়া গ্রামের বিএনপি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত