শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান ও সেবা মেলায় বিভিন্ন স্টলে সেবা প্রদান

উচ্চকন্ঠ   26-Jul-2025   58

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান ও সেবা মেলায় বিভিন্ন স্টলে সেবা প্রদান করা হয়। শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: আব্দুল কাদের, জেলা সমাজ সেবা কর্মকর্তা মমিনুর রহমান, হাসানুজ্জামান, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক, শহর সমাজ কর্মকর্তা আফাজ উদ্দীন, হাসপাতাল সমাজ সেবা কর্মকর্তা মুরাদ হোসেন, শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম, গোল্ডেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক চন্দন বসু মুক্ত, ডাক্তার সাদিফ ইয়ামিন রাহাত, শেল্টার সমাজ কল্যাণ সংস্থার উপ-পরিচালক শাহনুর রেজা, প্রকল্প কর্মকর্তা পৃথা মন্ডল সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, সংবাদ কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে স্টল ঘুরে দেখেন ও সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় শেল্টার সমাজ কল্যাণ সংস্থা ও গোল্ডেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে বিভিন্ন ধরনের সেবা প্রদান করেন। এমবিবিএস ডাক্তার দারা ডায়বেটিস ফ্রি পরীক্ষা করা হয়, ৫০ বতল স্যানিটাইজার বিতরন, ৫০টি মশারী বিতরন, বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ, ৫০টি ছাতা বিতরণ, ১০ প্যাকেট মাক্স বিতরণ, ডিজিটাল মিটারে ওজন মাপা, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার (ঠেলাগাড়ি) বিতরণ সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।

office@ukantho.com


Photo

কম্বোডিয়ায় ভাগ্য পাল্টাতে গিয়ে লাশ হলেন সোহাগ, মৃতদেহের অপেক্ষায় পরিবার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কম্বোডিয়ায় গিয়ে দালালের নির্যাতনের...

Photo

মরুভূমির ফল রকমেলন(সাম্মাম) এর বাম্পার ফলন

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিনিধ: চুয়াডাঙ্গার জেলা জীবননগর উপজেলার...

Photo

কালীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় জাহাঙ্গীর...

Photo

শ্যালিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুলাভাইকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এফএনএস: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় শ্যালিকাকে (১৬) ধর্ষণচেষ্টার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত