প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
উচ্চকন্ঠ 05-May-2025 43
আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় জাহাঙ্গীর হোসেন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের চারমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন জেলার মহেশপুর উপজেলার নাটিমা হাইস্কুল পাড়ার জলিল উদ্দীনের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, সোমবার সকালে জাহাঙ্গীর হোসেন মোটরসাইকেল যোগে কালীগঞ্জের দিকে আসছিল। পথিমধ্যে কালীগঞ্জ উপজেলার চারমাইল নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগীতায় মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান ওসি।
office@ukantho.com