মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কুষ্টিয়ায় ১৩২ কোটি টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ

উচ্চকন্ঠ   22-Jul-2025   51

Photo

এফএনএস: কুষ্টিয়া ৪৭ বিজিবির অভিযানে এক বছওে একশ ৩১ কোটি ৯৩ লাখ টাকা মুল্যের মাদকসহ বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করেছে। বিষয়টি জানিয়েছেন বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মোর্শেদ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিজিবি ৪৭ ব্যাটালিয়নের আয়োজনে মিডিয়া ব্রিফিং এ তথ্য জানানো হয়। মিডিয়া ব্রিফিং এ বক্তব্য রাখেন লে. কর্নেল মাহবুব মোর্শেদ। তিনি বলেন, গত এক বছরে বিজিবি ৪৭ ব্যাটালিয়েনর অভিযানে পাঁচজন স্বর্ণ পাচারকারীসহ ৫ দশমিক ৩২১ কেজি সোনা, সাতজন আসামিসহ ছয়টি বিদেশি পিস্তল, তিনটি সিঙ্গেল সুটার পিস্তল, দুটি সিঙ্গেল শর্টগান, দুটি বিদেশি পিস্তল, একটি দেশি পাইপগান, নয়টি ম্যাগজিন, ৩২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এছাড়া, এক বছরে ৯৩ জন চোরাকারবারীসহ নয় হাজার তিনশ ৭০ বোতল বিদেশি মদ, ৬৪ বোতল দেশি মদ, ১৫ হাজার চারশ ৩৩ বোতল ফেনসিডিল, ৪৯৪ দশমিক ৮০৫ কেজি গাঁজা, ৪৭ হাজার সাতশ ৬৮ পিস ইয়াবা, ২৬ দশমিক ৪৩ কেজি হেরোইন, এক লাখ ৫০ হাজার আটশ ৩৬ পিস যৌন উত্তেজন ট্যাবলেট, ৯৮ বোতল এলএসডি, ২১ দশমিক ৩২ কেজি কোকেন এবং চার কেজি ক্রিস্টাল মেথ আইস আটক করা হয়েছে। যার বাজার মুল্য প্রায় ১২০ কেটি ৯৬ লাখ টাকা। একইসঙ্গে ৪৭ বিজিবির যৌথ টাস্ক ফোর্স অভিযানে তিন হাজার পিস ইয়াবা, ১৭ হাজার চারশ ৮০ প্যাকেট অবৈধ বিড়ি-সিগারেট, এক হাজার পাঁচশ ৪৪ পিস অবৈধ কসমেটিস সামগ্রী, দুই হাজার আটশ ৮০ কেজি ভারতীয় বেহুন্দী ও দোয়ারী জাল, ৩৮ হাজার একশ ৪৪ কেজি চায়না জাল, ৩০ হাজার নয়শ ৭০ কেজি কারেন্ট জাল, দুটি অবৈধ জাল তৈরির মেশিন উদ্ধার করা হয়। যার বাজার মুল্য প্রায় ১০ কোটি ৯৭ লাখ টাকা। মিডিয়া ব্রিফিং এ লে. কর্নেল মাহবুব মোর্শেদ আরো জানান, গত ৩১ মে এবং ২৬ জুন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অবৈধভাবে ১৭জন বাংলাদেশিকে পুশইন করলেও পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে আর কোন পুশইন ঘটেনি। অধিনায়ক আরো জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার করার ফলে ঈদ উল আযহায় কোন গরু পাচার হয়নি। এছাড়া মাদক পাচারে সংশ্লিষ্ট কয়েকজনকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য বিজিবির উদ্যোগে মুলধনসহ দোকান করে দেওয়া হয়েছে। মাদক পাচার ও সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। ব্রিফিং এ তিনি নদী ও পরিবেশ রক্ষায় জেলেদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশিয় জলজ পরিবেশবান্ধব জাল এবং মাছ ধরার সরঞ্জাম ব্যবহারের আহবান জানান। ব্রিফিং এর আগে গত সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

office@ukantho.com


Photo

বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

এফএনএস: বগুড়ার গাবতলীতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে।...

Photo

কালীগঞ্জে নারিকেল চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ২০২৪-২৫ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির...

Photo

কালীগঞ্জে নারী, যুব ও কৃষক জনগোষ্টির চাহিদা, সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে সমন্বয় সভা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে নারী, যুব ও কৃষক...

Photo

ছাত্র অধিকার পরিষদের নিখোঁজ নেতা অন্তর উদ্ধার

এফএনএস: নিখোঁজ হওয়ার ৫৪ ঘণ্টা পর গণ অধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত