মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

উচ্চকন্ঠ   21-May-2026   38

Photo

এফএনএস: বগুড়ার গাবতলীতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। গত বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মোমিনহাটা দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটেছে। পুলিশ রক্তাক্ত লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন জানান, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের সম্পর্কে জানা যায়নি। পুলিশ ও স্বজনরা জানান, নিহতের নাম রীতা রানী মজুমদার (৪৮)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মোমিনহাটা দক্ষিণপাড়ার বিধান চন্দ্র মজুমদারের স্ত্রী। তাদের ছেলে বিশ্বজিৎ মজুমদার ও মেয়ে প্রার্থনা মজুমদার কাজ এবং পড়াশোনার জন্য ঢাকায় থাকেন। বাড়িতে রীতা ও বিধান আলাদা ঘরে ঘুমাতেন। গত বুধবার রাত ১২টার দিকে দুর্বৃত্তরা ঘরে ঢুকে গলা কেটে রীতাকে হত্যা করে। নিহতের স্বামী জানান, গত বুধবার রাত ১০টার দিকে স্ত্রীর সঙ্গে খাবার খেয়ে প্রতিদিনের মতো আলাদা ঘরে ঘুমাতে যান তারা। রাত সোয়া ১২টার দিকে ঘরের দরজায় জোরে ধাক্কা দেওয়ার শব্দে তার ঘুম ভেঙে যায়। এ সময় স্ত্রীর ঘর থেকে গোঙানির শব্দ শুনে সেখানে ছুটে যান। দেখেন, ঘরের দরজা খোলা ও মেঝেতে রীতার গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে আছে। তিনি চিৎকার দিয়ে বের হলে বাড়ির প্রধান দরজা খোলা দেখতে পান। খবর পেয়ে গাবতলী থানা পুলিশ ঘটনাস্থলে আসে। তবে এলাকাবাসীর ধারণা, রীতার কাছে অনেক টাকা থাকতো। দুর্বৃত্তরা টাকার জন্য তাকে হত্যা করেছে। গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, গৃহবধূ রীতা রানী মজুমদারের গলাকাটা লাশ ঘরের মেঝেতে পড়েছিল। লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ হত্যারহস্য উন্মোচন ও ঘটনায় জড়িতদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তারে কাজ চলছে।

office@ukantho.com


Photo

মার্চ ফর গাজা কর্মসূচি সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের

এফএনএস: প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ এর উদ্যোগে শনিবার...

Photo

রাষ্ট্রপতির হাতে তিন বাহিনী ও দুই গোয়েন্দাপ্রধান নিয়োগ রাখার প্রস্তাব ঐকমত্যকমিশনের

এফএনএস: তিন বাহিনীর প্রধান এবং দুটি প্রধান গোয়েন্দা সংস্থার প্রধান...

Photo

অবশেষে দল থেকে বহিষ্কার হলেন কালীগঞ্জে শিক্ষক পেটানো স্বেচ্ছাসেবকদল নেতা সোনা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষক পেটানো স্বেচ্ছাসেবকদল...

Photo

স্ত্রীকে ফোনে বিদায় বলে ট্রেনের নীচে ঝাপ

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে খাইরুল বাশার সুজন (৩৫) নামে এক যুবক ট্রেনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত