বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বিএনপি ও ছাত্রদলকে দুষলেন ছাত্রশিবির

উচ্চকন্ঠ   22-Jul-2025   68

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের সরকারি এম ইউ কলেজ শাখার সভাপতি হোসাইন আহমেদকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার রাত আট টায় শহরেরর সবুজবাংলা রেস্টুরেন্টে ডাকা জরুরী সংবাদ সম্মেলনে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন শিবিরের ঝিনাইদহ জেলা শাখার সেক্রেটারি অমেদুল ইসলাম।
লিখিত বক্তব্যে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপি'র একটি অংশ শিবিরের সুনাম ক্ষুন্ন করতে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। তারা আমাদের শিবির নেতা হোসাইন আহমেদকে জড়িয়ে কুরুচিপূর্ণ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইনে ছড়িয়েছে। যে ভিডিও, ছবি ও নামের সাথে হোসাইন আহমেদের সংশ্লিষ্টতা নেই।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিবিরের নেতৃবৃন্দরা জানান, তারা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন ছাত্রদলের ঢাকার এক নেত্রী এসব অপপ্রচার করছেন। তার সাথে ছাত্রদল ও বিএনপির কালীগঞ্জেরও কিছু দলীয় লোক জড়িত রয়েছে। ওই অপপ্রচারে আমাদের নেতা ও কর্মীদের সন্মান ক্ষুন্ন করা হয়েছে। নেতৃবৃন্দ আরো বলেন, কুচক্রী গ্রুপ অনলাইনে শিবিরের কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি তারেক মাসুদ নাম ব্যবহার করেছে। অথচ ওই নামে কখনো তাদের কেউ সভাপতি ছিলেন না।
নেতৃবৃন্দরা আরো বলেন, যারা তাদের সম্মান খুন্ন করেছে সেই সকল ব্যক্তিদের চিহ্নিত করে ২/১দিনের মধ্যেই আইনের আশ্রয় নিবেন। সেইসাথে তারা অচিরেই সকল কুচক্রিদের মুখোশ উন্মোচন করবেন। শিবিরের নেতাকর্মীরা ইসলামী মূল্যবোধের আদর্শের রাজনীতি করে। তারা কখনো মিথ্যার আশ্রয় বা অন্যায়কে প্রশ্রয় দেয় না।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইশা খান, সেক্রেটারি হাফেজ শাহেদ মাহমুদ ও কলেজ শাখার সভাপতি হোসাইন আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

office@ukantho.com


Photo

রাজধানীতে গণপিটুনিতে ২ ছিনতাইকারী নিহত

এফএনএস: রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে দুই জন...

Photo

নড়াইলে শহীদ আবু সাইদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে “শহীদ আবু সাইদ দিবস”...

Photo

ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক প্রকাশ

এফএনএস:জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন...

Photo

ঝিনাইদহে স্কুল শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও বল বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে স্কুল পড়–য়া শিক্ষার্থীদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত