মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে পিতার ঘোড়ার-গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশু পুত্র নিহত

উচ্চকন্ঠ   19-Jul-2025   66

Photo

আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাগুডাংগা গ্রামের শেখ পাড়া জামে মসজিদ সংলগ্ন হাফিজুর শিকদার নামে এক ব্যাক্তির নিজের ঘোড়ার গাড়িতে পাট ভর্তি করে আসার পথে সাথে থাকা নিজের শিশু ছেলে সাদমান (৭) শিশু ঘোড়ার গাড়ির চাকার নিচে পড়ে পিষ্ট হয় এবং ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা যায় ১৯ জুলাই শনিবার আনুমানিক ১২ টার দিকে জমি থেকে পাট নিয়ে বাড়িতে ফেরার সময় কর্দমাক্ত রাস্তা দিয়ে আসার সময় পিছলে শিশু সাদমান ঘোড়ার গাড়ির চাকার নিচে পড়ে যায় ও ঘটনাস্থলে মৃত্যু হয়। এ ঘটনায় গ্রামের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এ বিষয় নড়াগাতি থানার অফিসার ইনচার্জ ওসি আশিকুর রহমান জানান বিষয়টি খুবই বেদনা দায়ক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

সিলেট সীমান্তে বিএসএফ-বিজিবি গোলাগুলি

এফএনএস: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয়...

Photo

শৈলকূপা বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপায় বিদ্যুৎস্পৃষ্টে...

Photo

এনসিপির সংগঠকের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

এফএনএস: চট্টগ্রামের বাঁশখালীতে জুলাই পদযাত্রার প্রচারণা চলাকালে...

Photo

বাবাকে হত্যা করে ৯৯৯ নম্বরে ফোন মেয়ের

এফএনএস: ঢাকার সাভারে এক ব্যক্তিকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত