বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

হরিণাকুন্ডতে যুবককে কুপিয়ে জখম

উচ্চকন্ঠ   29-Jan-2025   59

Photo

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: পূর্ব বিরোধের জের ধরে ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের রায়পাড়া ভাতুড়িয়া গ্রামের মোঃ রিফাত হোসেন (২৬) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার গভীর রাতে তার বাড়ির সামনে এই ঘটনা ঘটায় সন্ত্রাসীরা। পরে তার অত্মচিৎকারে আশপাশের সবাই দৌড়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং রিফাতকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে রিফাতের বড়ভাই নিঝুম রেজা রিপন বাদি হয়ে মঙ্গলবার হরিণাকুন্ড থানায় ৮জনের নাম উল্লেখ করে এবং ৭/৮জন অজ্ঞাতসহ মোট ১৫জনের নামে এজাহার দাখিল করেছে। রিফাত হোসেন গুড়পাড়া ভাতুড়িয়া গ্রামের আব্দুল খালেকের সন্তান।
অভিযোগের সূত্রে জানাযায়, সোমবার রাতে কয়েকজন উৎশৃঙ্খ যুবক রিফাতের বাড়ির সামনে এসে মোটর সাইকেলে উচ্চ শব্দ করে বিরক্ত করতে থাকে। সেসময় রিফাত নিষেধ করতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এই ঘটনার কিছুক্ষণ পরে একই গ্রামের বদর উদ্দিন বুদোর ছেলে মোঃ ইসরাফিল (৪৫), মোঃ ইসরাফিল এর ছেলে মোঃ আলামিন হোসেন (২২) ও মোঃ ইয়ামিন (২০), মুসা হোসেনের ছেলে মোঃ সামাদ হোসেন (২৩), হাবু হোসেনের ছেলে রয়েল হোসেন (২১), ঝিনাইদহ সদর উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা। এছাড়াও আজু মিস্ত্রীর ছেলে রাসেল হোসেন (২৩), শরিফুল ইসলাম’র ছেলে ইমরান হোসেন (১৯), মামুন হোসেনের ছেলে মোঃ রাকিব হোসেন (২০) সহ অজ্ঞাত আরও ৭/৮ জন লাঠি সোটা, দা সাবল, কাস্তেসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে রিফাতের বাড়িতে হামলা চালাই এবং রিফাতকে মারধর করে রক্তাক্ত জখম করে। তাকে ঠেকাতে গিয়ে আরও বেশ কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এবিষয়ে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ খান জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আসামীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

office@ukantho.com


Photo

রংপুরে চার শিশু চুরির অভিযোগে এক নারী আটক

এফএনএস: রংপুর সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের তপোধন এলাকা থেকে নিখোঁজ...

Photo

জোবায়েদ হত্যার রহস্য উদঘাটন: মাষ্টার মাইন্ড প্রেমিকা বর্ষা

এফএনএস: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. জোবায়েদ হোসেন (২৫) হত্যা মামলার...

Photo

জুলাই সনদ স্বাক্ষর করবে বিএনপি

এফএনএস:জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে বিএনপি। দলটির ঐকমত্য...

Photo

সাইকেল বিতর্কের পর কোটচাঁদপুরে জামায়াতের আমীর বদল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল বিতরণকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত