রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

আ’লীগ নেতা শামিমকে ঝিনাইদহের শৈলকুপা থেকে অপহরণ করে ফরিদপুরে ফেলে গেল সন্ত্রাসীরা

উচ্চকন্ঠ   14-Jul-2025   48

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা থেকে গোয়েন্দা (ডিবি) পরিচয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোল্যা শামিম হোসেনকে অপহরণ করে ফরিদপুরের ভাঙ্গায় রাস্তার ধারে ফেলে রেখে গেছে অপহরনকারিরা।
এ ঘটনায় শৈলকুপা থানা পুলিশ চার ব্যক্তিকে আটক করেছে। রোববার (১৩ জুলাই) ভোরে ওই নেতাকে উদ্ধার করা হয়েছে বলে পরিবার ও পুলিশ সূত্র জানিয়েছে।
মোল্যা শামিম হোসেন ঝিনাইদহের সংবাদকর্মীদের জানিয়েছেন, দুটি মাইক্রোবাসে সাদাপোশাকধারি কয়েকজন লোক এসে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে তুৃলে নিয়ে যায় তারা বিভিন্ন পথ ঘুরে অজানা কোন এক স্থানে ফেলে রেখে যায়। এরই মধ্যে অপহরণকারির তার পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে পুলিশের সহযোগিতায় তিনি বাড়ি ফিরেছেন বলে জানান।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, শনিবার রাত ১১টার দিকে মোল্যা শামিম হোসেনকে তার সিএনজি পাম্প থেকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় একদল সন্ত্রাসী। পরে তার বাবা উমেদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোল্যা সাব্দার হোসেনের কাছে বড় অংকের মুক্তিপণ দাবি করে।
বিষয়টি জেনে পুলিশের একাধিক টিম মোল্যা শামিম হোসেনকে উদ্ধারে কাজ শুরু করে। তারা অপহৃত আওয়ামী লীগ নেতাকে উদ্ধারের পাশাপাশি ঘটনার সাথে জড়িত সন্দেহে চার ব্যক্তিকে আটক করেন।
ওসি আরও জানিয়েছেন, আটক ব্যক্তিদের শৈলকুপা থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।

office@ukantho.com


Photo

অশ্লীলতা ছড়ানোর অভিযোগ, ডা. জাহাঙ্গীর-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ

এফএনএস: ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকিসহ সব অনলাইন মাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফিক...

Photo

পারভেজ হত্যা: রিমান্ড শেষে দুই আসামি কারাগারে

এফএনএস: প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা...

Photo

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কালীগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের...

Photo

খালেদা জিয়া-তারেক রহমানকে ঘেরাও করতে চাওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

এফএনএস: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত