বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

উচ্চকন্ঠ   12-Jul-2025   58

Photo

এফএনএস: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে। তবে নির্বাচন কবে হবে সেটা আমরা জানি না। নির্বাচনের তারিখ জানাবে নির্বাচন কমিশন। শনিবার রাজধানীর পুরান ঢাকার মিল ব্যারাকে পুলিশের ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) এবং ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মিটফোর্ড হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিটফোর্ড হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। মিটফোর্ডের হত্যাকান্ড খুবই দুঃখজনক। এ ঘটনায় এ পর্যন্ত পাঁচ জনকে আইনের আওতায় আনা হয়েছে। বাকিদেরও আইনের আওতায় আনতে গোয়েন্দা পুলিশ কাজ করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সবাই অসহিষ্ণু হয়ে গেছি। এটা শুধু সবার সহযোগিতাই কমিয়ে আনা সম্ভব। লালচাঁদ সোহাগকে হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশের কাজ হলো, তাদের আইনের হাতে সোপর্দ করা। দ্রুত বিচারের কাজ আদালতের। সবার প্রতি অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাতে কেউ আইন নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে সেটা যাতে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। তারাই আইনগত ব্যবস্থা নেবে। আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত নয়। তারা যখনই জানতে পারছে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা কিছু সময় লাগতে পারে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে পাকা রাস্তা ভেঙ্গে চলাচলের জনদুর্ভোগ

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জ কোলাবাজার সড়কের ফয়লা...

Photo

কালীগঞ্জে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা...

Photo

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭

এফএনএস: অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন...

Photo

কালীগঞ্জে ২ ইটভাটায় মোবাইলকোর্ট: দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত দুইটি ইটভাটাই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত