মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে মাদক ও দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি আটক

উচ্চকন্ঠ   09-Jul-2025   114

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ মো. আসলাম শেখ (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়গাতি পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাকে আটক করে। সে ওই গ্রামের ইদ্রিস শেখের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়াইল সেনা ক্যাম্প ও সদর থানার একটি দল উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়গাতি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবাসহ আসলাম শেখ নামে ওই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার নিজ ঘরে তল্লাশি চালিয়ে ৩৬৬ পিস ইয়াবা, ৮২০ গ্রাম গাঁজা, ৩টি দেশীয় অস্ত্রসহ মাদক বিক্রির নগদ ৪২ হাজার ১২০ টাকা ও ৬টি মোবাইল ফোন জব্দ করে যৌথ বাহিনী। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে নড়াইল সদর থানায় ২০২২ সালের একটি মাদক মামলা রয়েছে যা চলমান বলে জানা গেছে।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জামিল কবির বলেন, সেনা ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ আসলাম শেখ নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

office@ukantho.com


Photo

অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল: রিজভী

এফএনএস: অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

Photo

ঝিনাইদহে গ্রামীণ মজুর সমাবেশ: কর্মসংস্থান, রেশন-পেনশন ও জলমহালের সামাজিক মালিকানার দাবিতে ৮ দফা ঘোষণা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ক্ষেতমজুরসহ গ্রামীণ শ্রমজীবী মানুষের...

Photo

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, আটক ২

এফএনএস:খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল এলাকায় শামীম হোসেন (৩৩) নামের...

Photo

বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক পৌর মেয়র মাহাবুবার রহমানের ইন্তেকাল, বিএনপি মহাসচিবের শোকবার্তা

জামির হোসেন, হুমায়ূন কবির সোহাগ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত