মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১

উচ্চকন্ঠ   08-Jul-2025   57

Photo

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদারপুর সড়কের বলুহর ডাকাততলা নামকস্থানে ইঞ্জিন চালিত পাখি ভ্যানের সঙ্গে মটর সাইকেলের সংঘর্ষে শফিকুল ইসলাম (২৩) নামে এক জনের মৃত্যু হয়েছে।
গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে হাবিবুর রহমান (২২) নামে আরেক জন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, মহেশপুরের আদমপুর পূর্বপাড়ার লোকমান ব্যাপারির ছেলে হাবিবুর রহমান ও সলেমানের ছেলে শফিকুল ইসলাম তারা দুই বন্ধু। সকালে মটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে কোটচাঁদপুরের দোড়ায় বোনের বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার বলুহর ডাকাততলা নামকস্থানে ইঞ্জিন চালিত পাখি ভ্যানের সঙ্গে মটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলে মৃত্যু হয় শফিকুল ইসলাম আর গুরুতর আহত হন হাবিবুর রহমান। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভির জামান প্রতীক হাবিবুর রহমানকে দেখে অবস্থা খারাপ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে রেফার্ড করেন।
বর্তমানে শফিকুল ইসলামের মৃতদেহ কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আর স্বজনরা হাবিবুর রহমানকে যশোর হাসপাতালে নিয়ে গেছেন। ওই ঘটনার পর ইঞ্জিন চালিত ভ্যানের ড্রাইভার ভ্যান ফেলে পালিয়েছেন।
কোটচাঁদপুর থানার থানার পিএসসি আলামিন হোসেন বলেন,ওই ঘটনায় একজন মারা গেছেন। আর অন্যজন গুরুতর আহত ছিল। তাকে স্বজনরা যশোর হাসপাতালে নিয়ে গেছেন বলে জানা গেছে। আর মৃত দেহ কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।তিনি বলেন, দূর্ঘটনায় পতিত ভ্যান আর মটর সাইকেল উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

office@ukantho.com


Photo

হবিগঞ্জে পতাকা উত্তোলনের পর আ. লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

এফএনএস: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সামনে...

Photo

নীলফামারীতে মাকে হত্যা করে লাশ ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ

এফএনএস: নীলফামারীর কিশোরগঞ্জে গর্ভধারিণী মাকে মাথায় আঘাত করে হত্যার...

Photo

বারোবাজারে ধানের শীষে ভোট চেয়ে বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদের গনসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও কালীগঞ্জ উপজেলা...

Photo

কোটচাঁদপুর মডেল থানা পুলিশের হাতে ডাকাতি মামলার আসামী আটক

মামুন হোসেন কোটচাঁদপুর প্রতিবেদক: আশিকুর রহমান (৩৫) নামে একজন, গোপন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত