রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আ. লীগের দমন-পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

উচ্চকন্ঠ   05-Jul-2025   32

Photo

এফএনএস: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাগতিক অন্যায় ও দুর্নীতির প্রতিবাদ এবং ইমাম হোসেনের (রা.) আত্মত্যাগ বাংলাদেশসহ সারা দুনিয়ার মুসলমান ও বিশ্ববাসীর জন্য এক মহিমামন্ডিত অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। তিনি বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমন-পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য। শনিবার পবিত্র আশুরা উপলক্ষে এক বিবৃতিতে একথা বলেন তিনি। বিবৃতিতে তারেক রহমান বলেন, অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হযরত মুহম্মদের (সা.) প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) এ দিন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। এ দিন শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের দিন। ইমাম হোসেনের কষ্ট ও শাহাদাত এবং ইসলাম বাঁচিয়ে রাখার জন্য তিনি যে আত্মত্যাগ করেছিলেন— তা দুনিয়াতে এক বিশাল প্রেরণার উৎসস্থল হিসেবে বিবেচিত হয়। অপরদিকে সৃষ্টিকর্তাকেন্দ্রিক ন্যায়বিচার, তাকওয়া, ত্যাগ ও মানবিক মর্যাদার মর্মবাণী প্রকাশিত হয়। আওয়ামী লীগের দমন-পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য মন্তব্য করে তারেক রহমান বলেন, গত ১৬ বছরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার এক অবর্ণনীয় শোষণ ও জুলুমের রাজত্ব কায়েম করেছিল। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমন-পীড়ণ ছিল এজিদ বাহিনীর সমতুল্য। তিনি বলেন, ইমাম হোসেন (রা.) ও তার ঘনিষ্ঠজনদের আত্মদানের চেতনায় দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদেরকে নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে। তারেক রহমান শহীদ হযরত ইমাম হোসেন (রা.), তার শহীদ পরিবার ও সঙ্গীদের শাহাদাতের স্মরণে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

office@ukantho.com


Photo

ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপিসহ চারটি দল

এফএনএস: জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার বিষয়ে নিজ নিজ প্রস্তাবনা...

Photo

ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ায় একটি...

Photo

স্কুলেই টাইফয়েডের টিকা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

মানিক ঘোষ, কালীগঞ্জ প্রতিবেদক: সারাদেশের মতো ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি...

Photo

জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা: জামায়াতের আমির

এফএসনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত