মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী

উচ্চকন্ঠ   15-Apr-2026   85

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ায় একটি নকল প্রসাধনী তৈরীর কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সকল প্রসাধনী জব্দ করা হয়েছে। বুধবার বিকেলে এ অভিযান চালায় ঝিনাইদহ র‌্যাব-৬।
ঝিনাইদহ র‌্যাব-৬’র কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহিলা কলেজ পাড়ার বকুল হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে নকল প্রসাধনী তৈরী করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তারা। সেসময় জব্দ করা হয় নকল চায়না ব্র্যান্ডের পারফিউম, ফেস ক্রিম, তেলসহ বিভিন্ন ব্র্যান্ডের লেবেল ও বোতল। এছাড়াও জব্দ করা হয় প্রসাধনী তৈরির কাঁচামাল, কেমিক্যাল ও মেশিন জব্দ। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান বাড়ির মালিক বকুল হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করে।
র‌্যাব কমান্ডার বলেন, নকল ও ভেজালের বিরুদ্ধে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্প এর আগেও অভিযান চালিয়েছে। ভেজাল প্রতিরোধ, মাদক ও সন্ত্রাস নির্মুলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

office@ukantho.com


Photo

কোথাও নারীদের নিরাপত্তা নেই: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন,...

Photo

বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা: মির্জা ফখরুল

এফএনএস: গুমের মতো গুরুতর অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও অনুশোচনা না...

Photo

‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে: হাসনাত আবদুল্লাহ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং...

Photo

ঝিনাইদহে ডিভোর্সী স্ত্রীকে পৈচাশিক ও বিভৎস্য কায়দায় নির্যাতনের অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পৈচাশিক ও বিভৎস্য কায়দায় ঝিনাইদহে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত