বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

মৃত্যুকেও হার মানালো যশোরের সোহাগী দাস ও আব্দুর রহিম

উচ্চকন্ঠ   04-Jul-2025   51

Photo

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: লাইলি-মজনুর প্রেমের কথা আমরা গল্প-উপন্যাসে পড়েছি, সিনেমায় দেখেছি। কিন্তু বাস্তব জীবনেও যে এমন হৃদয়ছোঁয়া প্রেমের গল্প লেখা হয়, তারই এক জ্বলন্ত প্রমাণ যশোরের কেশবপুরের সোগাগী দাস ও তার স্বামী আব্দুর রহিম। প্রেমের গল্প শুরু হয়েছিল দুই বছর আগে। কেশবপুরের সাতবাড়িয়া গ্রামের যুবক আব্দুর রহিমের সঙ্গে পরিচয় হয় একই উপজেলার হিন্দু সম্প্রদায়ের এক তরুণী সোহাগী দাসের। প্রথমে চোরাগোপ্তা কথা, তারপর একে অন্যকে না দেখলে দিন কাটতো না। ধীরে ধীরে তারা মনের বন্ধনে বাঁধা পড়েন। কিন্তু তাদের পথ মোটেও সহজ ছিল না। ধর্মের পার্থক্য, সামাজিক চাপ, পরিবার-প্রতিবেশীর আপত্তিসবকিছু যেন তাদের প্রেমকে বারবার বিপন্ন করে তোলে। তবুও ভালোবাসা মানে না কোনো ধর্ম, জাত কিংবা বাধা। তাই গত ২৩ জুন সবকিছু ত্যাগ করে প্রেমিক রহিমের হাত ধরে পালিয়ে যান সোহাগী। হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নাম নেন আয়েশা খাতুন। যশোরের কুয়াদা গ্রামে এক আত্মীয়ের আশ্রয়ে শুরু করেন নতুন জীবনের স্বপ্ন দেখা। কিন্তু সমাজ ও পরিবারের চোখ এড়িয়ে প্রেম টিকিয়ে রাখা সহজ নয়। ২৪ জুন আয়েশার বাবা পরিমল দাস থানায় জিডি করে পুলিশ নিয়ে গিয়ে মেয়েকে জোরপূর্বক নিয়ে আসার চেষ্টা করেন । এই জীবনযুদ্ধে আয়েশা যেন একা। পুরো গ্রামবাসী পাশে দাড়াই আয়শার। এমন অবস্থায় বাথরুমে যাওয়ার কথা বলে আয়েশা বিষপান করেন। তবে ভাগ্য এখানেও তাদের পক্ষে ছিল। যশোর জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসায় প্রাণ ফিরে পান আয়েশা। তাকে জোর করে নিয়ে যাওয়া হয় বাবার বাড়িতে। এই সময় রহিম থেমে থাকেননি। ঘুরতে থাকের দারে দারে। স্ত্রীকে ফিরে পাওয়ার লড়াই শুরু করেন আইনের পথে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন, সহায়তা চান মানবাধিকার উন্নয়ন উদ্যোগ ফাউন্ডেশনেরও। আদালত নির্দেশ দেয় আয়েশাকে হাজিরের। অন্যদিকে মানবাধিকার সংগঠনের নোটিশে চাপের মুখে অবশেষে বৃহস্পতিবার আয়েশার পরিবার বাধ্য হয় মেয়েকে মুক্তি দিতে। এভাবেই বৃহস্পতিবার আয়েশা আবার ফিরে যান স্বামীর কাছে। যশোরে নোটারি পাবলিক কার্যালয়ে দাঁড়িয়ে আয়েশা ঘোষণা দেন তিনি স্বেচ্ছায়, ভালোবেসে, নিজের ইচ্ছায় তার স্বামী আব্দুর রহিমের সঙ্গে জীবন কাটাতে চান।ঠিক সেই মুহূর্তে উপস্থিত মানুষজন যেন সিনেমার এক পরিণতি দেখছিলেন চোখের সামনে। করতালিতে মুখর হয়ে ওঠে চারদিক। কেউ চোখ মুছেন, কেউ বলেন ভালোবাসা কখনো হার মানে না। রহিমের আইনজীবী রুহিন বালুজ বলেন, প্রেম নিয়ে অনেক মামলা দেখি, কিন্তু আয়েশা ও রহিমের সম্পর্ক ছিল অন্যরকম। আয়েশা শুধু ধর্ম ত্যাগ করেননি, ভালোবাসার মানুষকে না পেয়ে মৃত্যুকে বেছে নিয়েছিলেন। অথচ সেই মৃত্যুও যেন ভালোবাসাকে থামাতে পারেনি।

office@ukantho.com


Photo

১২৬ কেজি গাঁজা উদ্ধার

এফএনএস:রাজশাহীতে একটি লবণের কার্গো ট্রাক থেকে ১২৬ কেজি গাঁজা উদ্ধার...

Photo

সরকারি জমিতে রিকশা গ্যারেজ, যুবদলের সাবেক ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

এফএনএস: রাজধানীর লালবাগে সরকারি জমি দখল করে রিকশা গ্যারেজ স্থাপনের...

Photo

তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: মির্জা ফখরুল

এফএনএস: আাগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরে আসবে...

Photo

ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজে শিবিরের ইফতার মাহফিল.

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজে শিক্ষক-শিক্ষার্থী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত