বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মুরাদনগরে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫: ভিডিও অপসারণ এবং নারীকে নিরাপত্তা ও চিকিৎসা দেওয়ার নির্দেশ

উচ্চকন্ঠ   30-Jun-2025   112

Photo

এফএনএস: কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে ধর্ষণের শিকার নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ও প্রয়োজনীয় চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ধর্ষণের শিকার নারীর নির্যাতনের ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার এক রিটের শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ১৪ জুলাই এই ঘটনায় হওয়া মামলার অগ্রগতি প্রতিবেদন উচ্চ আদালতে দাখিল করতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরুন্নবী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির। এদিকে, ধর্ষণের অভিযোগে করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় গত শুক্রবার দুপুরে মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মূল অভিযুক্ত ফজর আলীকে ভোর পাঁচটার দিকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার করা হয়েছে ওই নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে। তারা হলেন মো. সুমন, রমজান আলী, মো. আরিফ ও মো. অনিক। গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি মুরাদনগর উপজেলায়। মামলার এজাহার সূত্রে জানা যায়, হিন্দু ধর্মাবলম্বী ওই নারী প্রায় ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত বৃহস্পতিবার রাতে বাবার বাড়ির পাশে পূজা হচ্ছিল। পরিবারের সদস্যরা সেখানে গিয়েছিলেন; তিনি বাড়িতে একা ছিলেন। আনুমানিক রাত ১০টার দিকে ফজর আলী (৩৮) নামের এক ব্যক্তি তার বাবার বাড়ি গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢ়ুকে তাকে ধর্ষণ করেন।

office@ukantho.com


Photo

ঝিনেদার সাংবাদিকতা ও একজন আজাদ রহমান বই এর মোড়ক উন্মোচন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনেদার সাংবাদিকতা ও একজন আজাদ রহমান...

Photo

ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গণ দোয়া মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা...

Photo

ফরিদপুরে বাজার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে আহত ৩০

এফএনএস: ফরিদপুরে সীমান্তবর্তী ময়েনদিয়া বাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্য...

Photo

৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত: জামায়াত আমির

এফএসএস: জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, ৮ নয়, বরং ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত